এক্সপ্লোর

North Dinajpur Murder: মায়ের হাতে খুন সন্তান, বিবাহ বহির্ভূত সম্পর্ক টের পাওয়ার জের

North Dinajpur Child Murder: সন্তানের সবচেয়ে বড় নিরাপদ আশ্রয়। কিন্তু সেই মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলার জেরেই কি খুন হতে হল সন্তানকে?

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় খুন হতে হল সন্তানকে! উত্তর দিনাজপুরের করণদিঘিতে ইটভাটা থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় এমনই অভিযোগ সামনে এসেছে। খুনের অভিযোগে এক ব্যক্তি ও শিশুর মাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ধৃত ব্যক্তি জেরায় খুনের কথা স্বীকার করেছেন। 

মা...। ছোট্ট এই শব্দ, কিন্তু অনন্ত স্নেহের আধার। সন্তানের সবচেয়ে বড় নিরাপদ আশ্রয়। কিন্তু সেই মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলার জেরেই কি খুন হতে হল সন্তানকে? এমনই অভিযোগ উঠেছে উত্তর দিনাজপুরের করণদিঘিতে। মৃত শিশুর কাকা বলেছেন, "মিখাইলের সঙ্গে সম্পর্ক ছিল ওর মায়ের। দুজনকে দেখে ফেলেছিল।" 

পুলিশ সূত্রে খবর, সোমবার মায়ের সঙ্গে মামার বাড়ি বেড়াতে গিয়েছিল সাত বছরের শিশু।  তারই মৃতদেহ উদ্ধার হয়েছে ইটভাটা থেকে। মৃত শিশুর মামার বাড়ি সূত্রে খবর, সোমবার সেখানে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই আশ্চর্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় সে। ওই দিন বিকেলেই থানায় নিখোঁজ ও অপহরণের অভিযোগ দায়ের করা হয়। 

পুলিশ সূত্রে খবর, তাঁরা জানতে পারেন, মহম্মদ মিখাইল নামের এক গ্রামবাসীর সঙ্গে শেষবারের মতো দেখা গিয়েছিল শিশুকে। বৃহস্পতিবার রাতে মহম্মদ মিখাইলকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ধৃত ব্যক্তি জেরায় শিশুকে খুনের কথা স্বীকার করে নেন। নিজেকে শিশুর মায়ের প্রেমিক বলে দাবি করেন তিনি। 

এরপর শুক্রবার রাতে ধৃত মিখাইলকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। ইটভাটা এলাকা থেকে উদ্ধার হয় শিশুর মৃতদেহ। রায়গঞ্জ পুলিশ জেলার  পুলিশ সুপার  সানা আখতার বলেন, "সোমবার বিকেলে নিখোঁজ ও অপহরণের অভিযোগ মামলা দায়ের। জানা যায়, শেষ মিখাইলের সঙ্গে দেখা গিয়েছে। তারপরে মিখাইলকে গ্রেফতার। মিখাইল নিজে বলল, ও ছেলেকে মেরে দিয়েছে। সেই স্টেটমেন্ট অনুযায়ী বডি রিকভার করলাম।" 

মৃত শিশুর মাকেও গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলার শ্বশুরবাড়ি করণদিঘির কামারতোড় গ্রামে। স্বামী পেশায় পরিযায়ী শ্রমিক। ছেলেকে নিয়ে গোবিন্দপুরে বাপের বাড়িতে গিয়েছিলেন তিনি। 

 

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget