এক্সপ্লোর

North 24 Paragana: দুর্যোগের মধ্যে হঠাৎ অন্ধকার এলাকা, হাড়োয়ায় অটো চাপা পড়ে মৃত্যু যাত্রীর !

Road Accident: কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। পাশাপাশি অটো চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।

সমীরণ পাল, হাড়োয়া (উত্তর ২৪ পরগনা) : মর্মান্তিক ! দুর্যোগের মধ্যে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে জোরে ধাক্কা অটোর। দুর্ঘটনার জেরে অটো উল্টে মৃত যাত্রী। মৃতের নাম দিলীপ ঘোষ (৪৮) । উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের মল্লিকপুর এলাকার ঘটনা। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। পাশাপাশি অটো চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, হাড়োয়া থেকে অটোতে চেপে আদমপুরে নিজের বাড়ি ফিরছিলেন দিলীপবাবু। মল্লিকপুর যেতেই হঠাৎ বিদ্যুৎ চলে যায় এবং হালকা ঝড় ওঠে। সেই সময় চারিদিক অন্ধকার হয়ে যায়। তার জেরে আশপাশে দৃশ্যমানতা কমে যায় । ঠিক তখনই দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরে জোরে ধাক্কা মারে অটোটি। নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি উল্টে যায়। অটোর নীচে চাপা পড়ে যান দিলীপ ঘোষ নামের ওই অটো যাত্রী। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে শেষরক্ষা হয়নি। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক দুর্ঘটনার ঘটনা দেখা গিয়েছে। গতকালই বাঁকুড়ার (Bankura News) কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে বাইকের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহত দু'জনকে নিজের গাড়িতে তুলে বাঁকুড়া মেডিক্যালে হাজির হন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। 

এদিন বাঁকুড়া শহরের গন্ধেশ্বরী নদীর সেতুর কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর লরির সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনায় আহত হন দুই যুবক। সেই সময় ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। আহত দুই ব্যক্তিকে নিজের গাড়িতে তুলে নেন সাংসদ। তাঁদের নিয়ে হাজির হন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। হাসপাতালে পৌঁছলে এক যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তাঁদের পরিচয় জানার চেষ্টা শুরু করা হয়েছে।      

স্থানীয় সূত্রে জানা যায়, বেসরকারি সংস্থার কর্মী ওই দুই যুবক। এদিন দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন তাঁরা। উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি লরির সঙ্গে বাইকটির মুখোমুখি ধাক্কা লাগে। বাইকে থাকা দুই যুবকই ছিটকে পড়েন রাস্তার উপর। এক যুবকের উপর দিয়ে চলে যায় লরির চাকা। নিরাপত্তারক্ষীদের সহযোগিতায় আহত দু'জনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সাংসদ। তাঁদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Haroa: তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার

ভিডিও

Dilip Ghosh | শ্রমিক থেকে 'পাথর সম্রাট', টুলুর উত্থানের নেপথ্যে TMC? বড় অভিযোগ দিলীপের
Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget