এক্সপ্লোর

North 24 Paragana : গাছের ডাল সোজা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে মৃত্যু ছেলেরও !

Bongaon Hospital : দুই জনকেই উদ্ধার করে আহত অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়

সমীরণ পাল, বাগদা (উত্তর ২৪ পগরনা) : মর্মান্তিক ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু (Electrocuted to Death)। মৃতদের নাম সমীর চন্দ্র দাস (৬২) ও বিকাশ দাস (৪২)। উত্তর ২৪ পরগনার (North 24 Paragana) বাগদা ব্লকের সিন্দানি গ্রাম পঞ্চায়েত এলাকার মাগুরকোনা গ্রামের ঘটনা।

স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে ফুল তোলার সময় গাছের ডাল সোজা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সমীরবাবু। বাবাকে ছাড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ছেলে বিকাশও৷ এরপর দুই জনকেই উদ্ধার করে আহত অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার ডাক্তাররা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

একই রকম ঘটনা আগেও-

গত মে মাসে এরকমই একটা ঘটনা নাড়িয়ে দিয়েছিল শহর কলকাতাকে। কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জোড়া মৃত্যুর ঘটনা ঘটে। জামাইকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয় মা ও মেয়ের। একবালপুরের ঘটনা। আহত জামাইকে নার্সিংহোমে ভর্তি করা হয় (Kolkata News)। SSKM-এ নিয়ে গেলে মা ও মেয়েকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭টা নাগাদ জিআই তারে ভেজা জামাকাপড় মেলতে যান ইজহার আখতার। তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন শাশুড়ি এবং ইজহারের স্ত্রী। SSKM-এ নিয়ে গেলে মা ও মেয়েকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় বিদ্যুতের তারগুলি একেবারে জট পাকিয়ে রয়েছে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে। বিদ্যুৎ চুরিও হয় দেদার। অথচ দেখভাল করার কেউ নেই। সাত সকালে এলাকার দুই বাসিন্দার মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। কেউ পরিস্থিতি দেখভালের প্রয়োজন দেখায় না বলে অভিযোগ জানান তাঁরা।

পরিবার সূত্রে জানা যায়, বিদ্যুতের তারের পাশেই জামা-কাপড় মেলার তার ছিল। কাপড় মেলতে গিয়ে তা বিদ্যুতের তারে ধরে যায়। তাতেই ঘটে যায় মারাত্মক বিপদ। প্রথমে ওই যুবক তড়িদাহত হন। তাঁকে বাঁচাতে গিয়ে মারা যান শাশুড়ি এবং স্ত্রী।

একই দিনে বীরভূমেও ঘটে মর্মান্তিক ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। বীরভূমের সদাইপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দুই ভাইয়ের। ঘটনা ঘিরে এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। দেহ উদ্ধারে গেলে পুলিশকে তাড়া করে গ্রামবাসীরা। গাড়িতে করে মেশিন নিয়ে ধান কাটতে যাচ্ছিলেন ২ জন। কোনও ভাবে বিদ্যুতের তারে লেগে যায় মেশিনের একাংশ। নিমেষে গাড়ি সমেত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান ২ জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget