এক্সপ্লোর

North 24 Paragana : '১০০ দিনের কাজ পান শুধু তৃণমূল সমর্থকরাই', পোস্টার ঘিরে সরগরম বাদুড়িয়া

Baduria : সরকার সবার। কিন্তু সরকারি প্রকল্পের সুবিধা পাবে কারা ? তা নিয়েই উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় ‘আমরা-ওরার’ অভিযোগ উঠল!

সমীরণ পাল, বাদুড়িয়া : ১০০ দিনের কাজে বিরোধীদের বঞ্চিত করার অভিযোগে উত্তর ২৪ পরগনায় (North 24 Paragana) বাদুড়িয়ায় (Baduria) পড়ল পোস্টার। রাস্তার কাজ না হওয়ার জন্য জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধেও পড়ে পোস্টার। আমরা-ওরার অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, নিয়মমাফিক কাজ দেওয়া হয়।

সরকার সবার। কিন্তু সরকারি প্রকল্পের সুবিধা পাবে কারা ? তা নিয়েই উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় ‘আমরা-ওরার’ অভিযোগ উঠল!

১০০ দিনের কাজে বিরোধীদের বঞ্চিত করার অভিযোগে বাদুড়িয়ার একাধিক জায়গায় সিপিএমের নামে পড়ল পোস্টার। রাস্তা সংস্কার না হওয়ায়,
তৃণমূল পরিচালিত জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধেও পড়েছে পোস্টার। প্রশাসন সূত্রে খবর, তৃণমূল পরিচালিত বাদুড়িয়ার রামচন্দ্রপুর পঞ্চায়েত এলাকার ৪ হাজার জব কার্ড গ্রাহক রয়েছেন। কিন্তু বিরোধীদের অভিযোগ, শুধুমাত্র তৃণমূলের সমর্থকরাই কাজ পান।

বাদুড়িয়ার সিপিএম নেতা শঙ্কর ঘোষ বলেন, ১০০ দিনের কাজে তৃণমূল ছাড়া আর কেউ কাজ পায় না। সিপিএম, কংগ্রেস, বিজেপি যারা করে তাদের কাজ দেওয়া হয় না। প্রধান, বিডিওর কাছে গেলেও কর্ণপাত করেনি।

পোস্টার বিতর্কে প্রতিক্রিয়া দিতে চাননি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী। অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, বিরোধীরা অপপ্রচার করছে। এলাকার তৃণমূল নেতা অলোক মণ্ডল বলেন, ওদের মিথ্যা কথা বলা অভ্যাস। প্রধান স্বচ্ছ ব্যক্তিত্বের মানুষ, সকলকে তিনি কাজ দেবেন এটা আমাদের নির্দেশ রয়েছে। সবাই কাজ পাবে। সিপিএম আমাদের কালিমালিপ্ত করতে এধরনের অপপ্রচার করছে।

সব মিলিয়ে সরকারি প্রকল্পে বঞ্চনার অভিযোগে পোস্টার ঘিরে সরগরম বাদুড়িয়া। 

প্রসঙ্গত, এর আগে গত বছর তৃণমূল কংগ্রেসের মিছিলে অনুপস্থিত থাকায় ১০০ দিনের কাজের তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ উঠেছিল পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। ৪০ জন গ্রামবাসীকে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করার অভিযোগ ওঠে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। অভিযোগকারীদের বেশিরভাগই মহিলা। তাঁরা জানিয়ছিলেন, ‘তৃণমূলের মিছিলে যেতে বলেছিল। যেতে পারিনি। তাই কাগজ পড়ে বলে দিল ১০০ দিনের কাজ দেওয়া হবে না।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget