এক্সপ্লোর

North 24 Paragana : কারও ভ্যাকসিন কমপ্লিট, তো কেউ গরম বলে মাস্ক খুলে রাখলেন ! শিকেয় করোনা-বিধি

উত্তর ২৪ পরগনায় ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের গ্রাফ। এরই মধ্যে জেলাজুড়ে ধরা পড়ল অসচেতনতার ছবি।

সমীরণ পাল, বারাসাত( উত্তর ২৪ পরগনা) : উত্তর ২৪ পরগনায় ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের গ্রাফ। এরই মধ্যে জেলাজুড়ে ধরা পড়ল অসচেতনতার ছবি। আর তা নিয়ে উৎসবের আগে কপালে চিন্তার ভাঁজ প্রশাসনের।

বিশেষজ্ঞরা বলছেন, অক্টোবরেই দেশে শিখর ছুঁতে পারে করোনার তৃতীয় ঢেউ। কিন্তু, তা সত্ত্বেও উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে দেখা গেল অসচেতনতার ছবি। বারাসাত থেকে হাবড়া, বনগাঁ থেকে গোপালনগর, পথচলতি মানুষের মুখে নেই মাস্ক। নেই সুরক্ষাবিধি ! এপ্রসঙ্গে জানতে চাওয়া হলে কেউ বললেন,  মাস্ক পরাই আছে। গরম লাগছে, তাই নামিয়েছি। কেউ বললেন, ভ্যাকসিন কমপ্লিট। আবার কাউকে কাউকে বলতে শোনা গেল, ঘেমে গেছি বলে খুলে ফেলেছি। 

এদিকে বারাসাতের তিতুমীর বাসস্ট্যান্ডে দেখা গেল বাসে যাত্রীদের ভিড়। অথচ অনেকেরই মুখে নেই মাস্ক। বনগাঁ, হাবড়া এলাকায় তো রাস্তাতে মাস্ক পরার বালাই নেই ! হাতে গোনা লোকজনের মুখে দেখা যায় মুখবন্ধনী।

গত কয়েকদিন ধরেই উত্তর ২৪ পরগনায় বাড়ছে সংক্রমণ। দৈনিক আক্রান্তের নিরিখে কলকাতার পরই রয়েছে এই জেলা। উৎসবের আগে বাসিন্দাদের গা-ছাড়া মনোভাবে উদ্বিগ্ন পুর-প্রশাসন। বারাসাত পুরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায় বললেন, অনেক প্রচার করেছি। কোনও কাজ হচ্ছে না।

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভয়াবহ আকার নেয় উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতি। হাসপাতালে হাসপাতালে বেডের আকাল, অক্সিজেনের অভাবে রোগীমৃত্যুর অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে তৃতীয় ঢেউয়ের সতর্কতার মধ্যেই এই উদাসীনতা উদ্বেগ বাড়াচ্ছে। 

উত্তর ২৪ পরগনার প্রোটোকল মনিটরিং টিমের সদস্য বিবর্তন সাহা বলেন, আমাদের উত্তর ২৪ পরগনায় যে সংক্রমণ, তা ঊর্ধ্বমুখী থাকে। তার ওপর এতে আরও বাড়বে।

প্রসঙ্গত, করোনকালে রাজ্যে সবথেকে বেশি সংক্রমিতের সংখ্যা উত্তর ২৪ পরগনায়। মোট আক্রান্ত প্রায় ৩ লক্ষ ২৪ হাজার। যেখানে কলকাতায় মোট সংক্রমিত প্রায় ৩ লক্ষ ১৫ হাজার। গত কয়েকদিন ধরেই দৈনিক সংক্রমণ একশোর ঊর্ধ্বে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারওর সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারওর সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন

ভিডিও

BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget