এক্সপ্লোর

Amdanga Murder : গাড়ির নীচে লুকিয়েও হল না শেষরক্ষা ! আমডাঙায় খুন তৃণমূল নেতা; ধৃত ১

TMC : পঞ্চায়েত ভোটের পর দলের হুইপ না মেনে প্রধান হন তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডল

সুকান্ত মুখোপাধ্যায়, আমডাঙা : জয়নগরের পর এবার আমডাঙা। ফের খুন তৃণমূল নেতা । জয়নগরকাণ্ডে তোলপাড়ের মধ্যেই আমডাঙায় খুন শাসক নেতা । নিহতের নাম-রূপচাঁদ মণ্ডল। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এফআইআরে নাম থাকা এক অভিযুক্তকে। ধৃতের নাম আনোয়ার হুসেন। দুষ্কৃতীরা তৃণমূল নেতার পূর্ব পরিচিত বলে পুলিশ সূত্রে দাবি। ভরা হাটে পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। গাড়ির নীচে লুকিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করেন পঞ্চায়েত প্রধান। ঘটনার পর সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে আক্রান্ত তৃণমূল নেতার মৃত্যু হয়।

কিন্তু, কেন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের উপর হামলা তা নিয়ে ঘনীভূত হয়েছে রহস্য । জমি কেনাবেচার সিন্ডিকেট বিবাদে জেরে এই খুন কি না খতিয়ে দেখছে পুলিশ। প্রধান হওয়ার আগে তৃণমূল নেতার বিরুদ্ধে জমি কেনাবেচা-সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠে বলে সূত্রের খবর। পঞ্চায়েত ভোটের পর দলের হুইপ না মেনে প্রধান হন তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডল।

পুলিশ সূত্রে খবর, যেভাবে গোটা ঘটনাটা ঘটেছে, তাতে পূর্ব পরিকল্পনা রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। গতকাল গাড়িতে একাই কামদেবপুরহাটে এসেছিলেন রূপচাঁদ মণ্ডল। ১৫ থেকে ২০ মিনিট এখানে ছিলেন। তার পর নিজের গাড়িতে যখন তিনি উঠে যাচ্ছিলেন, সেই সময় পেছন থেকে এসে হামলা করা হয়। একের পর এক বোমা ছোড়া হয়। যার মধ্যে রূপচাঁদের বাঁ কাঁধে স্প্লিন্টার লেগে তা থেকে রক্তপাত হয়। তার জেরেই তাঁর মৃত্যু হয়েছে। কী কারণে এই খুন তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। তবে, এই ঘটনায় ইতিমধ্যে চার জনের নামে এফআইআর রুজু করা হয়েছে। তার মধ্যে গ্রেফতার করা হয়েছে এক জনকে। যার নাম আনোয়ার হোসেন। এই এফআইআর তালিকায় রয়েছে তোহেব হোসেন। যার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন রূপচাঁদ মণ্ডলের বাবা। তিনি অভিযোগ করছেন, বেশ কয়েক মাস আগে তোহেব হোসেনের তরফে বাড়িতে গিয়ে রূপচাঁদ মণ্ডলকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। এছাড়া আফতাব এবং পাপ্পু নামে আরও দুই জনের এফআইআরে নাম রয়েছে। এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্যক্তিগত শত্রুতা না রাজনৈতিক শত্রুতার জেরে এই খুন, তা খতিয়ে দেখা হচ্ছে। একটি জমি কেনাকে কেন্দ্র করে তোহেব হোসেনের সঙ্গে বেশ কয়েক মাস আগে থেকে গণ্ডগোল চলছিল রূপচাঁদের। অন্যদিকে, গত অগাস্ট মাসে দলের হুইপকে আমান্য করে তাঁকে পঞ্চায়েত প্রধান করা হয়েছিল। তাই, এর নেপথ্যে রাজনৈতিক কোনও যোগ রয়েছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

খুব কম সময়ের মধ্যে জনবহুল এলাকায় রূপচাঁদকে খুন করে খেত ধরে পালিয়ে যায় আততায়ীরা। এদিন সকালে সেখান থেকে ২টি বোমাও পাওয়া যায়। এই পরিস্থিতিতে ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে চায় পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget