এক্সপ্লোর

North 24 Paragana : দলের একাংশের বিরুদ্ধে তৃণমূল নেতার ক্ষোভপ্রকাশের ভিডিও ভাইরাল ! উত্তর ২৪ পরগনায় অন্তর্দ্বন্দ্ব ?

দলের একাধিক নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন হাবড়া ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি। ভাইরাল হল সেই ভিডিও।

সমীরণ পাল, হাবড়া(উত্তর ২৪ পরগনা) : উত্তর ২৪ পরগনায় ফের প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। দলের একাধিক নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন হাবড়া ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি। ভাইরাল হল সেই ভিডিও। পাল্টা ফেসবুক পোস্টে নাম না করে পঞ্চায়েত সমিতির সভাপতিকেই নিশানা করলেন পঞ্চায়েত সদস্য। ঘটনা ঘিরে শুরু রাজনৈতিক তরজা।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে(ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ)। যাতে একজনকে বলতে শোনা যাচ্ছে, কেউ কেউ ভাবছেন আমি তলে-তলে সভাপতি হয়ে গেছি। আমি প্রধান আছি প্রধানই থাকব। না তা যদি মনে করেন, অনাস্থা দিয়ে পঞ্চায়েতটা ফেলে দেব, ঠেকাবার ক্ষমতা থাকবে না। ঠেকাবার ক্ষমতা থাকবে না। ভাইরাল এই ভিডিও ঘিরে উত্তর ২৪ পরগনায় ফের প্রকাশ্যে এল তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব।

এই বক্তব্য যাঁর মুখে শোনা যাচ্ছে, তিনি হাবড়া ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত সাহা। স্থানীয় সূত্রে খবর, গত ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। ভিডিওটিতে দেখা যাচ্ছে, দলের ‘এক ব্যক্তি, এক পদ’ নীতিকে হাতিয়ার করে দলের একাধিক নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। নাম না করে দিচ্ছেন অনাস্থার হুঁশিয়ারিও।

ভিডিও ভাইরাল হওয়ার পরেই সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। পঞ্চায়েত সমিতির সভাপতির বিতর্কিত মন্তব্যের বিরোধিতা করে ফেসবুক পোস্টে তাঁকে পাল্টা নিশানা করেছেন এলাকার তৃণমূল নেতা ও ওই পঞ্চায়েত সমিতির সদস্য জাকির হোসেন। 

তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ধীমান রায় বলেন, কোনও ক্ষোভ থাকলে দলের মধ্যে বলা উচিত। 

ঘটনা নিয়ে দলের অভ্যন্তরে জলঘোলা শুরু হওয়ার পরেই সুর বদল করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। এবিষয়ে অজিত সাহা বলেন, আমার মন্তব্যকে বিকৃত করা হয়েছে। আমি যেমন একাধিক পদে ছিলাম। এই নিয়ম চালু হওয়াতেই পদত্যাগ করেছি। অনাস্থা আনার কথা আমি বলিনি। অন্যরাও যাঁরা জেলা পরিষদ বা পঞ্চায়েতে পদে আছেন, তাঁরাও যাতে এই নীতি মানেন সেটাই বলতে চেয়েছি।

বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি অশনি মুখোপাধ্যায় বলেন, আমি অজিত সাহার সঙ্গে কথা বলব। না জেনে কোনও মন্তব্য করব না।

এদিকে তৃণমূলের অন্তর্কলহ সামনে আসতেই কটাক্ষের সুর শোনা গেছে গেরুয়া শিবিরে। বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শেখর চট্টোপাধ্যায় বলেন, তৃণমূলের মধ্যে কোনও শৃঙ্খলা নেই। পদ চলে গেলেই একে অপরের বিরুদ্ধে বলে। এতে পঞ্চায়েত ভোটে বিজেপির সুবিধা হবে।

এখন দেখার, দলের অভ্যন্তরের এই দ্বন্দ্ব মেটাতে কী পদক্ষেপ করে উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget