এক্সপ্লোর

North 24 Paraganas:করোনার দাপটের মধ্যেই উত্তর ২৪ পরগনায় রক্তচক্ষু ডেঙ্গির

প্রতিবছরই বর্ষার সময় ডেঙ্গি, ম্যালেরিয়ার প্রকোপ বাড়ে। যদিও এবার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বলে দাবি পুরসভাগুলির।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বিধাননগর থেকে বরানগর। কামারহাটি থেকে মধ্যমগ্রাম। করোনা-আতঙ্কের মধ্যেই বাড়ছে, ডেঙ্গির প্রকোপ। তবে, প্রশাসন সূত্রে দাবি, এবছর উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা গতবারের তুলনায় অনেকটাই কম।

এখনও ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে মারণ ভাইরাস করোনা। রয়েছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এরইমধ্যে এবার ডেঙ্গির রক্তচক্ষু!উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি-পরিস্থিতি। উত্সবের আগে, বাড়ছে মশাবাহিত রোগের প্রকোপ। হাসপাতালে বাড়ছে ডেঙ্গি আক্রান্ত রোগীদের ভিড়। 

প্রতিবছরই বর্ষার সময় ডেঙ্গি, ম্যালেরিয়ার প্রকোপ বাড়ে। যদিও এবার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বলে দাবি পুরসভাগুলির। কামারহাটি পুরসভার পুর প্রশাসকমণ্ডলীর সদস্য বিমল সাহা বলেছেন, এখানে কিছু লোক ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। মধ্যমগ্রাম পুরসভার প্রশাসক নিমাই ঘোষ জানিয়েছে, কয়েকটি জায়গায় সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল। 

জেলা প্রশাসন সূত্রে দাবি, এবার ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়লেও, গতবারের তুলনায় তা অনেকটাই কম। পরিসংখ্যান তুলে ধরে, সেখানে দাবি করা হয়েছে, এ বছর পয়লা জানুয়ারি থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত, উত্তর ২৪ পরগনার শহরাঞ্চলে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৬২। সেখানে গতবার এই সংখ্যাটা ছিল ৭১৯। এবছর গ্রামীণ এলাকায় আক্রান্তের সংখ্যা ৪৯।গতবার সেখানে আক্রান্ত হয় ১৪৯ জন। 

জেলা প্রশাসন সূত্রে খবর, এবছর এখনও পর্যন্ত সবথেকে বেশি ডেঙ্গির প্রকোপ দেখা গেছে বিধাননগর পুর এলাকায়। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২৫। এরপরই রয়েছে বরানগর। সেখানে আক্রান্ত ১৮জন। ভাটপাড়া পুর এলাকায় ১৭ জন।দক্ষিণ দমদমে ১১ জন।মধ্যমগ্রামে ১০ জন। কামারহাটিতে ৯ জন।

উত্তর ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্ত বলেছেন,  কয়েকটি জায়গায় প্রকোপ বেড়েছিল। আমরা তত্পর আছি। হেল্থ টিম প্রস্তুত। ডেঙ্গি মোকাবিলায় পুর এলাকায় প্রশাসনের তরফে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা প্রচার চালানো হচ্ছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget