এক্সপ্লোর

North 24 Paraganas: বনগাঁয় বিজেপিতে ভাঙন অব্যাহত, তৃণমূলে যোগ দিলেন দু-হাজারের বেশি নেতা-সমর্থক

উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় বিজেপির ভাঙন অব্যাহত থাকল শুক্রবারও। এদিন বনগাঁর বাটার মোড়ে, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন দু’হাজারেরও বেশি নেতা-কর্মী ও সমর্থক  ।

সমীরণ পাল, বনগাঁ (উত্তর চব্বিশ পরগনা): বনগাঁয় (Bangaon) বিজেপির (BJP) ভাঙন অব্যাহত। দু-হাজারের বেশি নেতা-সমর্থক যোগ দিলেন তৃণমূলে (TMC)। দলবদলের ইঙ্গিত পেয়ে আগেই চারজনকে বহিষ্কার করেছে বিজেপি। কাজ করা যাচ্ছিল না। দলবদলের পর দাবি কয়েকজন নেতা-নেত্রীর। 

বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের তৃণমূলে প্রত্যাবর্তনের পরই ছবিটা স্পষ্ট হয়ে গিয়েছিল।উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় বিজেপির ভাঙন অব্যাহত থাকল শুক্রবারও। এদিন বনগাঁর বাটার মোড়ে, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন দু’হাজারেরও বেশি নেতা-কর্মী ও সমর্থক । এঁদের মধ্যে রয়েছেন বিজেপির বনগাঁ পুর উত্তর মণ্ডলের সভাপতি শোভন বৈদ্য এবং সহ সভাপতি শর্মিষ্ঠা বর্ধন। বনগাঁ পুর দক্ষিণ মণ্ডলের বিজেপি সম্পাদক মণিশঙ্কর পোদ্দার এবং সাধারণ সম্পাদক দেবাশিস ঘোষ। 

তৃণমূলে যোগদানকারী বিজেপি নেত্রী  শর্মিষ্ঠা বর্ধন বলেছেন,এখানে কাজ করা যাচ্ছে না, তাই তৃণমূলে ফিরে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশে থাকতে চাই।

যদিও বিজেপির তরফে দাবি করা হচ্ছে, তৃণমূলে যোগদানের আগেই চার নেতা-নেত্রীকে বহিষ্কার করা হয়েছে। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সহ সভাপতি দেবশ্রী বিশ্বাস বলেছেন, এঁরা বহুদিন ধরে দলবিরোধী কাজ করছিল, আগেই বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তৃণমূল থেকে এসেছিলেন, সুবিধা করতে পারেনি।  তাই আবার তৃণমূলে ফেরত গিয়েছেন।

তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলার  সভাপতি আলোরানি সরকার বলেছেন, অন্য দল থেকে ঝাঁকে ঝাঁকে আসছেন, এরকম আরও অনেকেই আসবেন।

গত শুক্রবার তৃণমূলে যোগ দিয়েছিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার দুই বহিষ্কৃত নেতা-নেত্রী।এবার দলবদলের আঁচ পেয়ে আগেভাগেই চার নেতা-নেত্রীকে বহিষ্কার করল গেরুয়া শিবির। 

উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের কার্যত হিড়িক পড়েছিল। তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন বেশ কিছু নেতা-নেত্রী। কিন্তু বিধানসভা ভোটে ২০০ জন আসন নিয়ে রাজ্যে বিজেপির ক্ষমতা দখলের স্বপ্ন ভেস্তে গিয়েছে। এরইমধ্যে তৃণমূল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় তৃতীয়বারের জন্য ফিরেছে। ভোটের ফল ঘোষণার পর এখনও পর্যন্ত বিজেপির তিন বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন।

সেরা শিরোনাম

Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এবার এলেন নিহত সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের পরিবার
মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এবার এলেন নিহত সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের পরিবার

ভিডিও

Weather News: নিম্নচাপের জেরে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি
Suvendu Adhikari: এবার কলেজে ছাত্রীদের ভর্তির হার বেড়েছে ২৬.৪৫%, তথ্য দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর ঘিরে উত্তাল রাজনীতি
TMC News: সোমবার Delhi-তে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল
Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
FIFA World Cup: শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
Saptahik Rashifal : এ সপ্তাহে দারুণ অর্থলাভের যোগ এই রাশির, সাফল্যের স্বাদ; সমাজে সম্মান বাড়বে
এ সপ্তাহে দারুণ অর্থলাভের যোগ এই রাশির, সাফল্যের স্বাদ; সমাজে সম্মান বাড়বে
Baruipur News: বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
Kylian Mbappe: স্প্যানিশ অভিনেত্রীতে মজেছেন কিলিয়ান এমবাপে? ফ্রান্স অধিনায়কের সঙ্গে কার নাম জড়িয়েছে?
স্প্যানিশ অভিনেত্রীতে মজেছেন কিলিয়ান এমবাপে? ফ্রান্স অধিনায়কের সঙ্গে কার নাম জড়িয়েছে?
Daily Astrology: বিশেষ যোগে কিছু বিষয়ে সতর্ক থাকবেন, এছাড়া একগুচ্ছ ভাল খবরে দিন কাটবে কন্যা-কর্কট-সহ ৫ রাশির জাতকদের
বিশেষ যোগে কিছু বিষয়ে সতর্ক থাকবেন, এছাড়া একগুচ্ছ ভাল খবরে দিন কাটবে কন্যা-কর্কট-সহ ৫ রাশির জাতকদের
Embed widget