এক্সপ্লোর

Barasat Kali pujo: বারাসাতের কালীপুজো নিয়ে বৈঠক প্রশাসনের, কঠোরভাবে করোনা বিধি পালনের নির্দেশ

উত্তর ২৪ পরগনার বারাসাত বরাবরই কালী পুজোর জন্য বিখ্যাত। বিশাল বিশাল মণ্ডপ, চোখ ধাঁধানো আলোকসজ্জা আর বাঁধ ভাঙা ভিড়...এসবই হল বারাসাতের কালী পুজোর ইউএসপি। 


সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: করোনা আবহে বারাসাতের কালীপুজো নিয়ে গতকাল পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করল পুলিশ প্রশাসন। প্যান্ডেল কীরকম হবে, কোথায় প্রতিমা থাকবে, কীভাবে ভিড় সামাল দেওয়া হবে, তা নিয়ে দেওয়া হয়েছে প্রয়োজনীয় নির্দেশ। প্রশাসনের নির্দেশিকা মেনে চলার আশ্বাস দিয়েছে উদ্যোক্তারা।

দুর্গাপুজোয় লাগামছাড়া আনন্দে ভাটা পড়েছিল করোনা সচেতনতায়। মাস্কহীন মুখের সারি। সোশাল ডিসট্যান্সিংয়ের নামগন্ধ না থাকা। আর এসবের জেরেই গত কয়েকদিনে কলকাতার করোনা গ্রাফ ফের বাড়তে শুরু করেছে বলে মত বিশেষজ্ঞদের। 

এই পরিস্থিতিতে এবার সামনে কালী পুজো।উত্তর ২৪ পরগনার বারাসাত বরাবরই কালী পুজোর জন্য বিখ্যাত। বিশাল বিশাল মণ্ডপ, চোখ ধাঁধানো আলোকসজ্জা আর বাঁধ ভাঙা ভিড়...এসবই হল বারাসাতের কালী পুজোর ইউএসপি। 

কিন্তু করোনা আবহে গত বছরের মতো, এবারও কালীপুজোয় করোনাবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিল প্রশাসন। শুক্রবার বারাসাতের পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বারাসাত পুলিশ জেলার সুপার।
 
করোনা আবহে প্যান্ডেল কী রকম হবে, কোথায় প্রতিমা থাকবে,ভিড় কীভাবে সামাল দেওয়া হবে,কীভাবে করোনাবিধি মানতে হবে, এসব নিয়েই বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। 

করোনা আবহে গত বছর বারাসাতের কালীপুজোর বহর কিছুটা কমলেও, এবার মণ্ডপের আকার আগেরবারের থেকে বড় হবে, তা জানিয়ে দিয়েছেন পুজো উদ্যোক্তাদের অনেকেই। পাশাপাশি প্রশাসনের নির্দেশ এবং করোনাবিধিও অক্ষরে অক্ষরে পালন করা নিয়ে আশ্বাস দিয়েছেন তাঁরা।

এমনই এক পুজো উদ্যোক্তা বলেছেন, আমরা গতবারের মতোই পুজোর বন্দোবস্ত করব। প্যান্ডেল একটু বড় হতে পারে। তবে দানধ্যানের দিকে নজর থাকবে। করোনাবিধি মেনে চলা হবে। আমাদের সকলের ভ্যাকসিন হয়ে গিয়েছে। 

দুর্গা পুজো মিটতেই কলকাতায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। এই প্রেক্ষাপটে বারাসাতের কালীপুজো নিয়েও প্রশাসনকে সতর্ক থাকার দাবি জানিয়েছে বিজেপি। 

বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সহ সভাপতি শঙ্কর দাস বলেছেন, পুজোর পর যাতে সংক্রমণ বেড়ে না যায়, সেদিকে নজর দিতে হবে। 
বারাসাতের পুর প্রশাসক সুনীল মুখোপাধ্যায় বলেছেন,  হাইকোর্টের নিয়ম মেনে যাতে করা হয় সেদিকে নজর রাখব।

করোনাবিধি না মেনে মণ্ডপ তৈরি করলে, পুজোর অনুমতি বাতিল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বারাসাত পুরসভা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget