এক্সপ্লোর

North 24 Paraganas News: করোনা রুখতে উত্তর ২৪ পরগনায় আরও কিছু বাজার বন্ধ, এক নজরে কবে ও কোথায়

North 24 Paraganas Coronavirus Update: জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, অশোকনগর-কল্যাণগড় পুরসভা এলাকায় গত ১০ দিনে ২২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১০ নম্বর ওয়ার্ডে তৈরি হয়েছে মাইক্রো কনটেনমেন্ট জোন।

সমীরণ পাল, আবীর দত্ত, উত্তর ২৪ পরগনা:  উত্তর ২৪ পরগনায় (North 24 Paraganas) বেলাগাম করোনা সংক্রমণের (Coronavirus) শৃঙ্খল ভাঙতে, সপ্তাহের নির্দিষ্ট কয়েকটা দিন বাজার বন্ধ রাখাতেই জোর দিচ্ছে প্রশাসন (CovidRestriction)। সেইমতো চলছে পুলিশি নজরদারি। মাস্ক না পরে বাইরে বেরোলে চলছে ধরপাকড়।

করোনা সংক্রমণ মোকাবিলায় উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফে আরও কিছু এলাকায় বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।  অশোকনগর-কল্যাণগড় পুর এলাকায় সপ্তাহে দু’দিন, শুক্র ও শনি বাজার বন্ধ থাকবে বলে পুরসভা সূত্রে খবর। ৩১ জানুয়ারি পর্যন্ত এই ব্যবস্থা চলবে। গতকাল ২৪ টি বাজার কমিটির সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে পুর কর্তৃপক্ষ।  হাবরা পুর এলাকায় ১১১ জন করোনা আক্রান্ত। এই পরিস্থিতিতে শুক্রবার হাবরায় সমস্ত বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। শনিবার জয়গাছির বস্ত্রহাটও বন্ধ থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।

করোনার তৃতীয় ঢেউয়ে বেসামাল বাংলা। মারণ ভাইরাসের দাপাদাপির মধ্যেও উত্তর ২৪ পরগনায় নাগরিক অসচেতনতার ছবিটা প্রকট। অশোকনগরের কল্যাণগড় বাজারে দেখা গিয়েছে কোভিড বিধিভঙ্গের চেনা দৃশ্য। ক্রেতা থেকে বিক্রেতা, বেশিরভাগের মুখেই মাস্ক নেই।দূরত্ববিধি শিকেয়।  অথচ জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, অশোকনগর-কল্যাণগড় পুরসভা এলাকায় গত ১০ দিনে ২২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে ১০ নম্বর ওয়ার্ডে তৈরি হয়েছে মাইক্রো কনটেনমেন্ট জোন। পাশাপাশি, অশোকনগর পোস্ট অফিসের কাছে PWD ভবনকে সেফহোম করা হয়েছে।  

বেলাগাম সংক্রমণে রাশ টানতে ধারাবাহিক ভাবে সপ্তাহের নির্দিষ্ট কয়েকটা দিন দোকান-বাজার এবং শপিংমল বন্ধ রাখায় জোর দিচ্ছে প্রশাসন।

প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতি, শুক্র ও শনিবার মধ্যমগ্রাম পুরএলাকার সব দোকান, বাজার বন্ধ থাকবে। 

নিউ ব্যারাকপুর পুরসভা এলাকার ৭টি বাজার ৩১ জানুয়ারি পর্যন্ত সপ্তাহে ৩ দিন করে বন্ধ রাখা হবে। 

উত্তর দমদম পুরসভায় আগামী দু’সপ্তাহ প্রতি বুধ ও শুক্রবার বন্ধ থাকবে দোকান, বাজার।

মঙ্গল ও বুধবার ভাটপাড়ার ৫টি বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় পুরসভা।   

বরানগর পুরএলাকায় সপ্তাহে চারদিন বন্ধ থাকবে বাজার।

বারাসাতেও দু’সপ্তাহের জন্য সপ্তাহে ৩ দিন করে বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার পুলিশকে সঙ্গে নিয়ে বারাসাত বাসস্ট্যান্ড লাগোয়া এলাকা ঘুরে দেখেন পুরপ্রশাসক। সরকারি বিধি অমান্য করে চায়ের দোকান খুলেছিলেন এক ব্যবসায়ী। পুরপ্রশাসক ওই দোকান বন্ধ করান।করোনা রুখতে কড়াকড়ি দেখা গিয়েছে বরানগরেও। মাস্ক না পরায় কয়েকজনকে গ্রেফতার করা হয়।  উল্লেখ্য, দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যে শীর্ষে কলকাতা। তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget