এক্সপ্লোর

North 24 Paraganas: জুয়ার ঠেকের প্রতিবাদ করায় ধারালো অস্ত্র দিয়ে প্রতিবাদীকে আক্রমণ বারাসতে

North 24 Paraganas News: স্থানীয় মানুষজন এ বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। তবে কেউই ক্যামেরার সামনে কিছু বলতে চাননি।

সমীরণ পাল, বারাসত (উত্তর ২৪ পরগণা): জুয়ার ঠেকের প্রতিবাদ (protest) করায় কোপের মুখে প্রতিবাদী। ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হল তার ওপর। আহত অবস্থায় বারাসত হাসপাতালে (Barasat Hospital) নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন ওই প্রতিবাদী। অভিযুক্ত শম্ভু দাসকে গ্রেফতার করেছে পুলিশ।

ঠিক কী ঘটেছিল?

বারাসাত থানার শ্রীকৃষ্ণপুর এলাকার ঘটনা। সেখানে একটি বাড়িতে  প্রতিদিনই বাইরের বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে জুয়ার আসর বসায় বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে এই জুয়ার আসর বসে বলে অভিযোগ আসতে থাকে।

অভিযোগ ওঠে স্থানীয় এক ব্যক্তি শম্ভু দাস তার বাড়িতে দিনরাত বাইরে থেকে বিভিন্ন রকম লোকজন এনে এই অসামাজিক কার্যকলাপ চালাচ্ছে। আজ অর্থাৎ রবিবার সকালে স্থানীয় এক যুবক তথা সদ্য শেষ হওয়া পৌর নির্বাচনের ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী (BJP Candidate) সুবীর শীল এই ঘটনার প্রতিবাদ করতে যান। সেই সময়ে তাঁর উপরে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন অভিযুক্ত শম্ভু দাস।

সুবীর শীলের গোটা শরীরের বিভিন্ন জায়গায় রয়েছে ধারালো অস্ত্রের আঘাতের দাগ। শারীরিক অবস্থার কারণে তাঁকে বারাসত হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় মানুষজন এ বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। তবে কেউই ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। স্থানীয় এক ব্যক্তি জানান গোটা বিষয়টি কাউন্সিলরের নজরে আছে, তারপরেও দিনের পর দিন এইভাবে অসামাজিক কার্যকলাপ চলে আসছে এই এলাকায়।

কাউন্সিলরের কী বক্তব্য?

এদিকে গোটা ঘটনায় কাউন্সিলর জানিয়েছেন তিনি আজকের বিষয়টা জানেন। স্থানীয় মানুষজন তাঁকে ফোন করে জুয়ার আড্ডার কথা জানান। তিনি পরিস্থিতি অনুযায়ী প্রশাসনের দ্বারস্থ হয়ে পুলিশ পাঠিয়েছিলেন। কিন্তু তারপরেও তারা চালিয়ে যাচ্ছিল এই অসামাজিক কার্যকলাপ। অভিযুক্তকে গ্রেফতারের পরে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় পৌর প্রতিনিধি তথা বারাসত পৌরসভার উপ পৌরপ্রধান তাপস দাসগুপ্ত । 

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget