এক্সপ্লোর

Afghanistan Crisis : 'মার্কিন সেনা মোটা টাকা দেবে বলে থেকে যেতে বলেছিল, তবুও ফিরলাম' স্বস্তির নিশ্বাস বনগাঁ-অশোকনগরের কাবুল ফেরতদের

আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আগামী বৃহস্পতিবার সর্বদল বৈঠক ডেকেছে মোদি সরকার।  ওই বৈঠকে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিতভাবে বিরোধী দলের নেতাদের জানাবেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।

কলকাতা : ক্রমেই ভয়াবহ হচ্ছে কাবুলের পরিস্থিতি । একদিকে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর, গজনি গেট ধ্বংস করল তালিবান জঙ্গিরা। গুঁড়িয়ে দেওয়া হল গজনি গেট!! অন্যদিকে পঞ্জশিরে নর্দার্ন অ্যালায়েন্সের প্রতিরোধের মুখে তালিবান। আন্দরাবে দফায় দফায় সংঘর্ষ চলছে। কাবুল যখন জ্বলছে, তখন আফগানিস্তান থেকে জীবন হাতে করে বাড়ি ফিরলেন, উত্তর ২৪ পরগনার বনগাঁর ৩ বাঙালি  ও অশোকনগরের ১ জন। 

কাবুল থেকে অশোকনগরের বাড়িতে ফিরেছেন অজয় মজুমদার। হোটেল ম্যানেজমেন্ট পড়ার পর কাবুলে যান। অজয়ও মার্কিন সেনার জন্য রান্না করতেন। তালিবান কাবুলের দখল নেওয়ার পর সেখানে আটকে পড়েন। ফিরে এলেন কেন ?এবিপি আনন্দকে জানালেন, পরিস্থিতি দিন দিন খারপ হচ্ছে, তাই চলে এসেছি। 

এছাড়াও বনগাঁতে ফিরেছেন বিদ্যুত্‍ বিশ্বাস, পলাশ সরকার, ও প্রবীর সরকার। তিন জনই কাবুল বিমানবন্দরে মার্কিন সেনার কেটারিংয়ের কাজ করতেন। প্রত্যেকের মনেই এখনও টাটকা রক্তাক্ত কাবুলের স্মৃতি। কোনওক্রমে প্রাণ নিয়ে দেশে ফিরেছেন বা়ড়ির ছেলে. স্বস্তির নিশ্বাস পরিবারে। প্রবীর সরকার জানালেন, ' এর আগে ইরাকে তেল কোম্পানিতে কাজ করতেন। সে কারণে আফগানিস্তানে কাজ পেতে সমস্যা হয়নি। সমস্যা হল আফগানিস্তান থেকে বাড়ি ফিরতে। 

আফগানিস্তানের পরিস্থিতি যে কতটা ভয়াবহ, তা উঠে এসেছে বিদ্যুত্‍ বিশ্বাসের কথায়। মার্কিন সেনার তরফে, মোটা টাকা দেওয়ার কথা বলা হলেও, প্রাণ বাঁচাতে দেশে ফিরেছেন বিদ্যুৎ।  তিনি জানালেন, 'ক্রমাগত শুনতে পাচ্ছিলাম গুলির শব্দ। আতঙ্কিত হয়ে পড়ছিলাম। মার্কিন সেনা তাঁদের থেকে যাওয়ার জন্য বলে। মোটা টাকাও দেবে বলেছিল। জানিয়েছিল, ৫ হাজার ডলার দেবে...কিন্তু তাও থাকিনি  '

অজয়-পলাশরা বাড়ি ফিরলেও, এখনও কাবুলে আটকে রয়েছেন বহু বাঙালি। তারা কবে বাড়ি ফিরবেন, অপেক্ষায় রয়েছে পরিবার। আপাতত নয়াদিল্লির একটাই লক্ষ্য, যেভাবেই হোক সেখানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করে দেশে ফেরানো। সূত্রের খবর, কাবুল থেকে প্রতিদিন বিমান পরিষেবা চালু রাখার অনুমতি পেয়েছে ভারত। ফলে আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার প্রক্রিয়া আরও গতি পাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে তালিবান শাসিত আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আগামী বৃহস্পতিবার সর্বদল বৈঠক ডেকেছে মোদি সরকার। সূত্রের খবর, ওই বৈঠকে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিতভাবে বিরোধী দলের নেতাদের জানাবেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। আফগানিস্তান নিয়ে ইতিমধ্যেই Cabinet Committee on Security বা CCS-এর বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর

ভিডিও

Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget