এক্সপ্লোর

North 24 Parganas: ফের ১০০ দিনের প্রকল্পে 'দুর্নীতি', অভিযোগ তৃণমূলকর্মীদেরই

100 Days Work: উত্তর ২৪ পরগনার মিনাখাঁর ঘটনা। পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরাই।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ। ফের ১০০ দিনের কাজ নিয়েই অভিযোগ। এবার উত্তর ২৪ পরগনার মিনাখাঁর ঘটনা। ওই এলাকায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান ও অঞ্চল সভাপতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগ করেছে খোদ তৃণমূল। সেই অভিযোগে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরাই। 

এর আগে একাধিক এলাকায় ১০০ দিনের কাজের প্রকল্প নিয়ে অভিযোগ উঠেছে। অনেকসময়েই নিশানায় থেকেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। এবারও একই অভিযোগ। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে সরকারি কাজের টাকা আত্মসাতের অভিযোগ। কিন্তু বিরোধীরা নয়, সেই অভিযোগ তোলা হয়েছে তৃণমূল কর্মীদেরই তরফে। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরাও। সব ঠিক থাকলে আগামী বছরেই পঞ্চায়েত ভোট হওয়ার কথা। তার আগেই এমন অভিযোগে উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় শুরু হয়েছে চাঞ্চল্য।  

কোথায় অভিযোগ?
উত্তর ২৪ পরগনার মিনাখাঁর  চাঁপালি গ্রাম পঞ্চায়েত। বিক্ষোভকারী তৃণমূলকর্মীদের অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত প্রধান শ্রাবন্তী মণ্ডল ও অঞ্চল সভাপতি আইজুল গাজি ১০০ দিনের কাজের টাকা আত্মসাৎ করেছেন।

অভিযোগ অস্বীকার:
চাঁপালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত প্রধান শ্রাবন্তী মণ্ডল বলেন, 'কোনও দুর্নীতি হয়নি। কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে।' আরও একজনের বিরুদ্ধে রয়েছে অভিযোগ। চাঁপালির অঞ্চল সভাপতি আইজুল গাজির দাবি, 'পঞ্চায়েতের বিরুদ্ধে একটিও দুর্নীতি প্রমাণ করতে পারবে না চ্যালেঞ্জ।'

বিরোধীর খোঁচা:
ফের দুর্নীতির অভিযোগ ওঠায় খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। তৃণমূলের তরফেই দুর্নীতির অভিযোগ তোলায় করা হয়েছে কটাক্ষ। বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সভাপতি পলাশ সরকার বলেন, 'দুর্নীতি হয়েছে, তার প্রতিবাদে গর্জে উঠেছে সাধারণ মানুষ।সারা রাজ্য জুড়ে পঞ্চায়েত গুলোতে যেভাবে দুর্নীতি হচ্ছে তৃণমূল গ্রাম পঞ্চায়েতগুলিকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করেছে।' 

তৃণমূলের প্রতিক্রিয়া:
মিনাখাঁ ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি তাজউদ্দিন মোল্লা বলেন, 'চাঁপালী গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে আমি শুনেছি।  দুর্নীতি প্রমাণিত হলে দলের উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবেন।'

বুধবারই, পূর্ব মেদিনীপুরের মহিষাদলে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে রাস্তা তৈরির কাজে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি। এবার উত্তর ২৪ পরগনায় ফের একইরকম অভিযোগ।

আরও পড়ুন:  টলমল পায়ে হাঁটা, হাত থেকে ঝুলছে শিশু, পথচারীর গতিবিধি দেখে সন্দেহ, চুঁচুড়ায় উদ্ধার পাঁচদিনের শিশুকন্যা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget