এক্সপ্লোর

North 24 Pargana: মিছিল ঘিরে বচসায় সেলিম-মদন, পুলিশের বিরুদ্ধে অভিযোগ খোদ বিধায়কের

CPM vs TMC: সিপিএমের মিছিল ঘিরে বচসা। একে অপরের বিরুদ্ধে অভিযোগ সিপিএম ও তৃণমূলের।

সমীরণ পাল , বেলঘরিয়া, উত্তর ২৪ পরগনা: সিপিএমের মিছিল ঘিরে উত্তেজনা। উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার রথতলার ঘটনা। বৃহস্পতিবার রাতে সিপিএমের মিছিল ঘিরে উত্তপ্ত হয় পরিস্থিতি। সাধারণ কর্মী নয়, বচসা হয়েছে সিপিএম (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। অভিযোগ এমনটাই। একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে সিপিএম এবং তৃণমূল (TMC)। এরই মধ্যে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন খোদ তৃণমূল বিধায়ক।  

কী ঘটনা:
বৃহস্পতিবার সন্ধেয় বেলঘরিয়া থানা এলাকার রথতলায় সিপিএমের মিছিল ছিল। কামারহাটি মোড় থেকে মিছিল করে থানার দিকে যাওয়ার সময় মিছিলের সামনে এসে পড়ে বিধায়ক মদন মিত্রের গাড়ি। সেই সময় সিপিএম ও তৃণমূলের কর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়ে যায় বলে অভিযোগ। তারপর একেবারে মুখোমুখি চলে আসেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনা এবং শিক্ষার দুর্নীতির অভিযোগে সিপিএম মিছিল করছিল বলে অভিযোগ। সেই সময় নাকি মদন মিত্র বলেন, পার্থ চট্টোপাধ্যায় ছাড়া তৃণমূলের অন্য কোনও নেতার নামে কিছু না বলতে, তা নিয়ে বচসা শুরু হয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে সিপিএম ও তৃণমূল। মদন মিত্রর উপর হামলার অভিযোগ করেছে তৃণমূল। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে দুষ্কৃতী দিয়ে মিছিল আটকানোর চেষ্টার অভিযোগ তুলেছে সিপিএম। 

মদনের দাবি:
কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, 'খুব নোংরা ভাষায় বলছিল। বডি ল্যাঙ্গোয়েজও মারমুখী। সেই ৩৪ বছরের যত খুনি-ক্রিমিনাল, সব ছিল। আমি দেখলাম কীভাবে পুলিশ প্রোটেকশন দিচ্ছিল। পুলিশের বিরদ্ধে সিপিএমকে আড়াল করার মতো অভিযোগও তোলেন খোদ শাসক দলের বিধায়ক। 

সিপিএমের অভিযোগ:
সিপিএম নেতা সায়নদীপ মিত্র বলেন, 'বিধায়ক সমাজবিরোধী সঙ্গে নিয়ে এসে মিছিল বানচাল করতে চেয়েছিলেন। ঝামেলা করতে চেয়েছিলেন। প্ররোচনা দিচ্ছিলেন। কিন্তু, মিছিলের মেজাজ, চেহারা, জমায়েত দেখে সেই সাহস আর হয়নি।'

আরও পড়ুন: আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের হুমকি দিচ্ছেন কে? ভাইরাল ক্লিপ ঘিরে চাঞ্চল্য

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget