এক্সপ্লোর

North 24 Pargana: অর্জুন সিংহের বাড়িতে বোমাবাজির ঘটনায় পুলিশ প্রশাসনের দিকেই আঙুল তুললেন পবন সিংহ

North 24 Pargana: অর্জুন সিংহের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এবার সেই ঘটনায় মুখ খুললেন অর্জুনের ছেলে পবন সিংহ। রীতিমতো প্রশাসন ও পুলিশের দিকেই আঙুল তুলেছেন অর্জুন পুত্র।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা:  বুধবার সাতসকালে বিজেপি সাংসদ অর্জুন সিংহের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এবার সেই ঘটনায় মুখ খুললেন অর্জুনের ছেলে পবন সিংহ। রীতিমতো প্রশাসন ও পুলিশের দিকেই আঙুল তুলেছেন অর্জুন পুত্র। ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, 'সকালের দিকে এই বোমাবাজি করা হয়েছে। সব ছোট ছোট ছেলে ছিল। ওরাই এই আক্রমণ করেছে। সবাই ৮-৯ বছরের ছেলে রয়েছে। তারাই আক্রমণ করেছে। পুলিশ প্রশাসন কড়া না হলে কী করা যাবে আর।'   

তিনি আরও বলেন, 'সাংসদের বাড়়ির সামনে এই প্রথমবার হয়নি এই আক্রমণ। এর আগেও বারবার অভিযোগ জানানো হয়েছে। এখানে যেভাবে দুষ্কৃতিদের দৌরাত্ম্য বেড়েছে, তা নিয়ে বারবার অভিযোগ জানানো হয়েছে। এখানে অপরাধমূলক কার্যকলাপ ক্রমেই বেড়েছে। সেই নিয়ে বারবার পুলিশকে জানানো হয়েছে। কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।' 

তিনি আরও বলেন, 'সকালের দিকে একটু মারপিট করেছিল বাচ্চা ছেলেরা। কিন্তু তার জন্য তো কখনও কোনও সাংসদের বাড়িতে বোমাবাজি করতে পারে না। এখানে অপরাধমূলক কাজ করতে করতে সব ক্রিমিনালদের সাহস বেড়ে গিয়েছে। এখানে ওরাও বুঝে গিয়েছে যে ওপর মহলের সমর্থন রয়েছে হয়ত ওদের সঙ্গে। পুলিশ কেন নিশ্চুপ এটাই মাথায় ঢুকছে না।'

তৃণমূলের তরফে অভিযোগ জানানো হয়েছে যে এই ঘটনায় বিজেপির লোকেরাই করেছেন। সেই ইস্যুতে পবন সিংহ বলেন, 'এটা তো প্রথমবার নয়। এর আগেও ওঁরা নিজেদের মধ্যে ঝামেলা করে বিজেপির নেতা, কর্মীদের ওপর তা চাপিয়ে দিয়েছে। কিন্তু এমনটা কখনও কাম্য নয়।'

উল্লেখ্য, এদিন সাতসকালে অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি হয়। সকাল ৬টা নাগাদ জগদ্দলে বিজেপি সাংসদের বাড়ি লক্ষ্য করে পরপর ৩টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। একটি বোমা সাংসদের বাড়ির দরজা ও অপর বোমাটি উল্টোদিকে সিআইএসএফ জওয়ানদের পাহারাস্থলের কাছে ফাটে। নেপথ্যে তৃণমূলের হাত, দাবি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এ নিয়ে শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। রাজনৈতিক কারণ? নাকি অন্য কোনও কারণে বোমাবাজি, খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ। 

বিজেপি সাংসদের বাড়িতে বোমাবাজির ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁর ট্যুইট, 'পশ্চিমবঙ্গে হিংসা থামার কোনও লক্ষণ নেই। সকালে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির বাইরে বোমা বিস্ফোরণ। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। রাজ্য পুলিশ দ্রুত ব্যবস্থা নিক। আগে থেকেই প্রশ্ন ছিল, সাংসদের নিরাপত্তা নিয়ে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget