এক্সপ্লোর

North 24 Pargana New: গরুর মূত্রথলিতে সোনা? কয়েক হাজার টাকার পাথর কিনলেন ব্যবসায়ী! অদ্ভূত কান্ড দেগঙ্গায়

উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বাসিন্দা শাহজাহান মল্লিকের কথায়, সোনা নয়, মানুষের ভুল প্রচার। সোনা নয়, পাথর এটা। ওরা নিয়ে যাচাই করবে, গোমূত্র থেকে কিছু পাওয়া যায়নি। 

সমীরণ পাল, কমলকৃষ্ণ দে, রঞ্জিত হালদার, দেগঙ্গা, (উত্তর ২৪ পরগনা): গরুর দুধে (Cow Milk) সোনার তত্ত্ব শুনিয়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার গরুর মূত্রথলিতে সোনা আছে এই ভেবে, উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) দেগঙ্গায় প্রায় ৫০ হাজার টাকায় তা কিনেও নেন এক স্বর্ণ ব্যবসায়ী। যদিও গরুর মালিকের দাবি, পাথরকে সোনা ভেবেই কিনেছেন ব্যবসায়ী। 

সালটা ২০১৯,  দিলীপ ঘোষ বলেছিলেন, গরুর দুধে সোনার ভাগ আছে। তাই হলুদ রং। পিঠে যে কুঁজ থাকে, সেখানে স্বর্ণ নাড়ি রয়েছে। তাতে সূর্যের আলো পড়লে সোনা তৈরি হয়। তাই গরুর দুধ হলুদ রঙের হয়।

গরুর দুধে সোনার খোঁজ পেয়েছিলেন দিলীপ ঘোষ! আর এবার গরুর মূত্রথলিতে জমতে থাকা পাথরে সোনার হদিশ পেলেন এক ব্যবসায়ী! কয়েক হাজার টাকা দিয়ে বেশ কিছু সোনালি রঙের পাথর কিনেও ফেললেন।
 
গরুর পেটে এমনই সোনালি রঙের পাথর দেখে উত্তর ২৪ পরগনায় দেগঙ্গায় তোলপাড় পড়েছে। পাথর সোনা আছে ভেবে, তিন হাজার টাকায় তা কিনেও নেন এক স্বর্ণ ব্যবসায়ী ।

গরুর মালিক আনসার আলি বলছেন, গরুর ভিতর থেকে পাথরের মতো কিছু বেরোয়। অনেকে বলছিল সোনা। দু’একজন বলে পাথর। পাথরগুলো একজন ৩ হাজার টাকায় নিয়ে যায়।

পশু চিকিৎসকরা জানিয়েছেন, মানুষের মতো গরু-ছাগলের গলবাল্ডারেও পাথর জমে। আর সেই পাথরকে সোনা ভাবা এক্কেবারে অযৌক্তিক।

পশু চিকিৎসক উৎপল পালের কথায়, ওগুলো মূত্রথলির মধ্যে থেকে এমন রং হয়ে গিয়েছে। ভাঙলে তো বুঝতে পারবে। ছাগল-গরুদের স্টোর এমন জন্মায়। সোনা কখনও হয় না।

উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বাসিন্দা শাহজাহান মল্লিকের কথায়, সোনা নয়, মানুষের ভুল প্রচার। সোনা নয়, পাথর এটা। ওরা নিয়ে যাচাই করবে, গোমূত্র থেকে কিছু পাওয়া যায়নি। 

দেগঙ্গার ঘটনাকে হাতিয়ার করে ফের নিজের তত্ত্ব সামনে এনেছেন দিলীপ ঘোষ। পাল্টা বিদ্রুপ করেছে তৃণমূল। দিলীপ ঘোষ বলছেন, যারা গোমূত্র ও সোনার ধার ধারে না,তারা নাচানাচি করেছিল। পৃথিবীতে বিজ্ঞান নিয়ে অনেক গবেষণা হচ্ছে সেখানে অনেক তথ্য এসেছে। কিছু লোক না জেনে হাসাহাসি করে,লাফালাফি করে, তাদের প্রতি আমার দয়া হয়। সব মিলিয়ে আজগুবিকাণ্ডে দেগঙ্গা এখন তোলপাড়।

কী বলছে যুক্তিবাদী মঞ্চ? দাবির মানুষের যেমন গলব্লাডারে স্টোন হয় ঠিক তেমনি গবাদি পশুদের পেটেও এই ধরনের স্টোন হতে পারে যা হয়ত স্বর্ণ ব্যবসায়ীদের কাজে লাগে। গরুর মূত্র গোবর থেকে সোনা পাওয়ার ব্যাপারটি সম্পূর্ণ উড়িয়ে দিয়ে বিষয়টি গুজব বলেই জানিয়েছেন তাঁরা। কিন্তু গরুর পেট থেকে উদ্ধার হওয়া পাথর সোনা বলে রটে যাওয়ায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget