এক্সপ্লোর

North 24 Pargana News: জাল দলিল নিয়ে মিউটেশন, BLRO অফিস থেকে গ্রেফতার ১

পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি কোথা থেকে কীভাবে জাল দলিল জোগাড় করলেন তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পিছনে কোনও চক্র কাজ করছে কি না দেখা হচ্ছে তাও।

সমীরণ পাল, দেগঙ্গা (উত্তর ২৪ পরগনা): মিউটেশন করাতে এসে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় BLRO অফিসে জাল দলিল-সহ ধৃত এক ব্যক্তি। পিছনে কি বড় কোনও চক্র? চক্রের সঙ্গে কি যোগ রয়েছে ধৃতের? খতিয়ে দেখছে পুলিশ। 

বর্ধমানের খাগড়াগড়ে যেদিন হদিশন মিলল জাল নোট তৈরির কারখানার, সেদিনই উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় BLRO অফিসে জাল দলিল সহ ধরা পড়লেন এক ব্যক্তি। নেপথ্যে কি জাল নথি চক্র? তদন্তে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম হারুন মণ্ডল। তিনি উত্তর ২৪ পরগনার হাদিপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জামালপুরের বাসিন্দা। 

দেগঙ্গার BLRO জানিয়েছেন, শুক্রবার মিউটেশন করানোর দিন ছিল। ১৯৯৮ সালের একটি জমির দলিল দাখিল করেন হারুন মণ্ডল। দলিল দেখে সন্দেহ হয় মিউটেশন অফিসারের। পরীক্ষা করে দেখা যায়, দলিলটি জাল। BLRO-র অভিযোগ পেয়ে দেগঙ্গা থানার পুলিশ এসে গ্রেফতার করে অভিযুক্তকে।

পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি কোথা থেকে কীভাবে জাল দলিল জোগাড় করলেন তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পিছনে কোনও চক্র কাজ করছে কি না দেখা হচ্ছে তাও।

অন্যদিকে কলকাতায় বহুজাতিক সংস্থার নথি জাল করে রাজ্য সরকারের কোটি টাকা তছরুপ করার অপরাধে এক মহিলাসহ চারজনকে গ্রেফতার করল সিআইডি (CID)। কলকাতা হাইকোর্টের নির্দেশে লেকটাউন থেকে অভিযুক্কদের গ্রেফতার করা হয়। গ্রেফতার (Arrest) হয়েছে ঘটনায় মূল অভিযুক্তও।

সিআইডি সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালে গ্রিনেজ বায়ো প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থার ডিরেক্টর লক্ষ্মী টাটিয়া বিধাননগর থাকায় অভিযোগ দায়ের করেন। তাঁর সংস্থা রাজ্য সরকারের অধীনস্থ একটি সংস্থা। তাঁর অভিযোগ ছিল, কেউ বা কারা তাঁদের সংস্থার ইমেল অ্যাকাউন্ট, ওয়েবসাইট হ্যাক করে সেখান থেকে সংস্থার চারজন ডিরেক্টরের নাম বদলে দেয়। পাশাপাশি সংস্থার লেটারহেড জাল করে তার মাধ্যমে আরওসি পরিবর্তন করে নেয়। এরপর সেই সংস্থার নামে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে প্রত্যেক ভেন্ডারের কাছে পরিবর্তিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেয়। এর ফলে পরবর্তীকালে রাজ্য সরকারের পক্ষ থেকে আসা কয়েক কোটি টাকা সেই ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হতে থাকে। শুধু তাই নয়, অভিযোগকারী পুলিশের কাছে জানিয়েছেন যে, রাজ্য সরকারের পক্ষ থেকে আসা কোটি টাকা তছরুপও করে প্রতারকরা। জানা গিয়েছে, এই সংস্থা বিভিন্ন সরকারি হাসপাতালের বায়ো হ্যাজার্ডের ডিসপোজালের দায়িত্বে ছিল। সেই কারণেই রাজ্য সরকারের থেকে কোটি টাকার লেনদেন ছিল এই সংস্থার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget