এক্সপ্লোর

Taki : ৪টের মধ্যে বিসর্জন শেষ, নৌকায় উঠতে পারবেন পুজো উদ্যোক্তাদের সর্বোচ্চ ৮ জন, টাকিতে বিসর্জনের নতুন নিয়ম

দুপুর ১টা থেকে বিকেল ৪টের মধ্যে বিসর্জন শেষ করতে হবে। একটি নৌকায় পুজো উদ্যোক্তাদের সর্বোচ্চ ৮ জন উঠতে পারবেন।  

সমীরণ পাল , টাকি : উত্তর ২৪ পরগনার টাকিতে দুর্গাপুজোর বিসর্জনের দিন দর্শকদের নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন।  ঠিক হয়েছে, দশমীর দিন কোনও দর্শক ইছামতীতে নামতে পারবেন না। ওইদিন দুপুর ১টা থেকে বিকেল ৪টের মধ্যে বিসর্জন শেষ করতে হবে। একটি নৌকায় পুজো উদ্যোক্তাদের সর্বোচ্চ ৮ জন উঠতে পারবেন।  এর আগেই ইছামতীতে বিসর্জন নিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ এবং  জেলা প্রশাসনের মধ্যে বৈঠক হয়।

 সেই বৈঠকেই কোভিড পরিস্থিতিতে বিধি মেনে বিসর্জনের নির্দেশিকা জারির সিদ্ধান্ত হয় বলে জেলা প্রশাসন সূত্রে খবর।  যদিও এই বিধিনিষেধের ফলে এবার দর্শকসংখ্যা কমতে পারে বলে আশঙ্কা স্থানীয় ব্যবসায়ীদের।ইছামতি নদীতে বিসর্জন হবে ছোট করে। পর্যটকদের নদীতে নামার অনুমতি মিললো না প্রশাসনের তরফ থেকে। শুধুমাত্র প্রতিমা বিসর্জনের জন্য ৮জন করে এক একটি নৌকাতে উঠতে পারবে। এমনটাই নির্দেশ বিএসএফ ও বিজিবির। ইচ্ছা না থাকলেও করোনা পরিস্থিতি ও সীমান্ত সুরক্ষার কথা ভেবে মেনে নিলেন টাকি পুরসভার প্রশাসক সোমনাথ মুখোপাধ্যায়। 

 টাকি পুরসভার প্রশাসক সোমনাথ মুখোপাধ্যায় কড়াকড়ি একটু শিথিল করার জন্য সোমবার  টাকি পুরসভায় পুজো সমন্বয় কমিটি ও প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করে। কিন্ত প্রশাসনের কর্তারা রাজি হয়নি শিথিল করতে। টাকিতে পর্যটকদের জন্য গড়ে ওঠা হোটেল রেস্টুরেন্টের ব্যবসায়ীদের মাথায় হাত। এই দিনটার জন্যই তারা সারা বছর অপেক্ষা করে থাকে। টাকির ঐতিহ্য এই দুর্গা পুজোর বিসর্জনের সময় ইছামতি নদীর বুকে দুই বাংলার মিলন উৎসব। করোনার অজুহাতে গত বছরও প্রশাসনের কড়াকড়িতে ছোট করে হয়েছিল এবারও ছোট আকারে টাকি ইছামতির বিসর্জন হবে। 

২০২০ তেও টাকিতে প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে কড়াকড়ি ছিল। দর্শনার্থীরা ভিড় করতে পারেননি ঘাটে। এ-পার বাংলার প্রতিমার সঙ্গে সঙ্গে ও-পার বাংলার প্রতিমাও  টাকির ইছামতী নদীতে ভাসান দেওয়া হয়। ও পার বাংলার নৌকো  বাংলাদেশের পতাকা লাগিয়ে আসে। প্রচুর নৌকায় হাজার হাজার দর্শনার্থী নদীতে ঘোরেন। বিভিন্ন সময় এই দিনটিতে অনুপ্রবেশেরও অভিযোগ উঠেছে বারবার। তবে আগের বছর থেকেই এই রীতিতে রাশ টানা হয়েছে। 


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Haroa: তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget