এক্সপ্লোর

North 24 Pargana: 'নেতা ধরে টিকিট পাবেন না, কাজের মূল্যায়ন হবে', সভা থেকে বার্তা বিশ্বজিতের

North 24 Pargana News: যাঁরা যেমন কাজ করেছেন, সেই কাজের মূল্যায়নের ভিত্তিতেই দেওয়া হবে ভোটের টিকিট। এমনই বক্তব্য শোনা গেল বনগাঁয় তৃণমূলের মঞ্চ থেকে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: কাজ না করলে সরিয়ে দেওয়া হবে পদ থেকে। যাঁরা যেমন কাজ করেছেন, সেই কাজের মূল্যায়নের ভিত্তিতেই দেওয়া হবে ভোটের টিকিট। এমনই বক্তব্য শোনা গেল বনগাঁয় তৃণমূলের মঞ্চ থেকে। বক্তা বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের (TMC) সভাপতি বিশ্বজিৎ দাস। বনগাঁ (Bongaon) জেলা তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি ও চেয়ারম্যানের ডাকে বনগাঁ নীলদর্পণ অডিটোরিয়ামে তৃণমূলের কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার। এদিনের এই সভাতে তৃণমূলের সব নেতাই উপস্থিতি ছিলেন। সেখানেই এমন বক্তব্য রাখেন বিশ্বজিৎ দাস। 

কী বললেন বিশ্বজিৎ:
মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, 'কোনও নেতা ধরে এবারের টিকিট পাবেন না। যাঁরা কাজ করেছেন, সেই কাজের মূল্যায়ন হবে। দল কিন্তু আপনার মূল্যায়ন করার জন্য, আমার কথা শুনবে না।' 

সব ঠিক থাকলে আগামী বছরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে। তার আগে প্রার্থী করা নিয়ে ফের সতর্কবার্তা শোনা গেল তৃণমূল নেতার গলায়। সেই কথাই দলের সহকর্মীদের জানিয়ে দিলেন, উত্তর চব্বিশ পরগনার বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের নতুন সভাপতি বিশ্বজিৎ দাসের। বনগাঁর একটি প্রেক্ষাগৃহে আয়োজিত কর্মিসভায় তিনি বুঝিয়ে দেন, কাজের মূল্যায়নের উপরেই সব কিছু নির্ভর করছে। এদিন তিনি আরও বলেন, 'দল কিন্তু মূল্যায়ন করছে, আপনারা জানতে পারছেন না। আপনারা চার-সাড়ে চার বছর ধরে কী কাজ করেছেন, কে কেমন কাজ করেছেন, দল তার মূল্যায়ন করবে। এখনও সময়ও আছে, মানুষের পাশে যান। মানুষের সঙ্গে কথা বলুন। নিজেদের মাটির কাছে নামান।'

তৃণমূল-বিজেপি-তৃণমূল:
২০১৯ সালে দিল্লিতে, তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিয়েছিলেন বিশ্বজিৎ দাস! ২০২১-এর, বিধানসভা ভোটে বিজেপির টিকিটে জেতেন তিনি। পরে ফের হাতে তুলে নেন তৃণমূলের পতাকা। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি।

গত পয়লা আগস্টে গোপাল শেঠকে সরিয়ে, বিশ্বজিত্‍ দাসকে বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি করে দল। তারপরও বনগাঁ পুরসভার বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠ ও প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর আকচাআকচি থামার কোনও লক্ষ্মণ দেখা যায়নি। যা নিয়ে বারবার গোষ্ঠীকোন্দলের অভিযোগ তুলে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। যদিও বিশ্বজিৎ দাসের দাবি, তৃণমূলে কোনও দ্বন্দ্ব নেই।

বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মন্ডল বলেন, 'তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল ছিল আছে থাকবে। মাছ যেমন জল ছাড়া বাঁচে না তৃণমূল কংগ্রেসও গোষ্ঠী কোন্দল ছাড়া বাঁচবে না।'

তৃণমূলের দাবি:
তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, 'বনগাঁতে নতুন জেলা সভাপতি হওয়ার পরেই আমি বলেছিলাম তৃণমূল কংগ্রেসের কোন গোষ্ঠী কোন্দল নেই । আজ সবস্তরের নেতৃত্বের উপস্থিতিতে তা আবার প্রমাণিত হল।'

বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিন্হা থেকে শুরু করে, হাড়োয়ার তৃণমূল বিধায়ক শেখ হাজি নুরুল ইসলাম, জলপাইগুড়ির তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ। আসন্ন পঞ্চায়েত ভোটে প্রার্থী করা নিয়ে, সম্প্রতি অনেককেই কড়া বার্তা দিতে শোনা গিয়েছে। এবার যা শোনা গেল বিশ্বজিৎ দাসের গলাতেও।

আরও পড়ুন:  ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির প্রভাব! পতাকার চাহিদা তুঙ্গে, কারখানায় রাতজেগে চলছে কাজ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget