এক্সপ্লোর

Howrah News: ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির প্রভাব! পতাকার চাহিদা তুঙ্গে, কারখানায় রাতজেগে চলছে কাজ

Har Ghar Tiranga: স্বাধীনতার ৭৫ বচর পূর্তিতে, এ বছর স্বাধীনতা দিবসের আগে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির ঘোষণা হয়েছে।

সুনীত হালদার, হাওড়া: স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির (Har Ghar Tiranga) ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তার আওতায় সরকারি, বেসরকারি ভবন-সহ দেশের ২০ কোটি বাড়ির মাথায় জাতীয় পতাকা (Indian National Flag) তোলার পরিকল্পনা গৃহীত হয়েছে। তাতে চরম ব্য়স্তা চোখে পড়ছে হাওড়ার পতাকা তৈরির কারখানাগুলি। জাতীয় পতাকার চাহিদা এত বেড়ে দিয়েছে যে, কার্যতই নাওয়া-খাওয়া ভুলে কাজ করে চলেছেন কারখানার কর্মীরা। রাত জেগে কাজ করছেন তাঁরা। আবার বিপুল পরিমাণ পতাকা তৈরির বরাত পেয়ে খুশি কারখানার মালিকরাও (Howrah News)। 

চাহিদার জোগান দিতে ব্যস্ততা কারখানাগুলিতে

স্বাধীনতার ৭৫ বচর পূর্তিতে, এ বছর স্বাধীনতা দিবসের আগে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির ঘোষণা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষিত ‘অমৃত মহোৎসব’-এর অন্তর্ভুক্ত এই কর্মসূচি। এর আওতায় শুধু বাড়ির ছাদে পতাকা তোলাই নয়, ফেসবুক, ট্যুইটার-সহ সোশ্যাল মিডিয়া প্রোফাইলও জাতীয় পতাকায় শোভিত করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।  ১৩ অগাস্ট থেকে ১৫ অগাস্ট পর্যন্ত ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালন চলবে বলে জানানো হয়েছে। 

এই কর্মসূচি ঘোষণা হওয়ার পর থেকেই এ বছরে স্বাধীনতা দিবসের আগে জাতীয় পতাকার চাহিদা কয়েক গুণ বেড়ে গিয়েছে। জগাছার উনশানিতে পতাকা তৈরির কারখানায় কর্মচারীরা কার্যত নাওয়া খাওয়া ভুলে রাত জেগে কাজ করছেন। এখানকার পতাকা তৈরীর কারিগররা ছোট-বড়-মাঝারি, বিভিন্ন আকারের জাতীয় পতাকা তৈরি করছেন।

আরও পড়ুন: Jharkhand MLA: হাওড়া নোটকাণ্ডে হাইকোর্টের প্রশ্নের মুখে সিআইডি তদন্ত, কেন?

এখান থেকে পতাকা আসাম, ত্রিপুরা, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড ছাড়াও পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কর্মীদের হাতে তৈরি পতাকা সরাসরি চলে যাচ্ছে। আবার উৎপাদনের বেশ বড় অংশ কলকাতার বড় বাজারের ব্যবসায়ীরা কিনে নিয়ে যাচ্ছেন। সেখান থেকে পতাকা কলকাতার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে।

জাতীয় পতাকার চাহিদা তুঙ্গে রাজ্যের জেলায় জেলায়

ফি বছর স্বাধীনতা দিবসের আগে জাতীয় পতাকার ভালই চাহিদা থাকে। করোনা কালে তাতে ছেদ পড়েছিল। কিন্তু এবারে প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকে চাহিদা তুঙ্গে। এতে কারখানার মালিক এবং কর্মচারীরা মনে করছেন,  দেশের জন্যই তাঁরা কাজ করছেন। তাই নির্দিষ্ট সময়ের আগেই অতিরিক্ত পরিশ্রম করে কাজ শেষ করছেন তাঁরা। দেশবাসীর আবেগের সঙ্গে যুক্ত হতে পেরে খুশি বলে জানিয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget