এক্সপ্লোর

North 24 Pargana: ‘দুর্নীতির দায়ে’ অপসারিত অঞ্চল সভাপতি, অভিযোগ পেয়ে কড়া পদক্ষেপ তৃণমূলের

দুর্নীতির অভিযোগে কড়া পদক্ষেপ করল তৃণমূল। পদ থেকে সরিয়ে দেওয়া হল অঞ্চল সভাপতিকে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অঞ্চল সভাপতি।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) শাসনের অঞ্চল সভাপতিকে দুর্নীতির অভিযোগে পদ থেকে সরিয়ে দিল তৃণমূল (TMC)। যদিও ওই তৃণমূল নেতা তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছেন। এ নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি (BJP)। 

দুর্নীতির অভিযোগে কড়া পদক্ষেপ করল তৃণমূল (TMC)। পদ থেকে সরিয়ে দেওয়া হল অঞ্চল সভাপতিকে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অঞ্চল সভাপতি। যাঁকে ঘিরে দুর্নীতির অভিযোগে সরগরম এলাকা, তিনি উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) শাসনের তৃণমূলের অঞ্চল সভাপতি শহিদুল ইসলাম। তাঁর বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ জমা পড়ে দলের কাছে। শাসন গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যদের একাংশও তাঁর বিরুদ্ধে দলের উচ্চস্তরে অভিযোগ করেন। এমনকী গ্রামবাসীদের একাংশও এ নিয়ে সরব হন।  

স্থানীয় বাসিন্দা, আব্দুল মোল্লা বলছেন, আমরা খুশি যে শহিদুলকে পদ থেকে সরানো হয়েছে। দুর্নীতিতে ডুবে ছিল।  ওর বিরুদ্ধে অনেক অভিযোগ। পরকীয়া ছিল বলে যে অভিযোগ করেছে তা যেন না যায়। এ সবের জেরে সম্প্রতি শহিদুল ইসলামকে অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে দেয় শাসকদল।  

যদিও অভিযুক্ত তৃণমূল নেতা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। তৃণমূলের (tmc) অপসারিত অঞ্চল সভাপতি শহিদুল ইসলামের কথায়, দলের সিদ্ধান্ত মাথা পেতে নিচ্ছি। তবে দীর্ঘদিন মানুষের পাশে থেকে কাজ করেছি। দুর্নীতির সঙ্গে কোনওদিন আপোস করিনি। তৃণমূলের অঞ্চল সভাপতিকে পদ থেকে অপসারণের পর কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। 

আরও পড়ুন: Mahishadal : ঠিকাদারের চোখে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে পেটে ধারালো অস্ত্রের কোপ, পরে থানায় আত্মসমর্পণ শ্রমিকের !

বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি পর্যবেক্ষক শঙ্কর চট্টোপাধ্যায়ের কথায়, তৃণমূলের নেতা, মন্ত্রী বিধায়করা থেকে সবাই দুর্নীতিতে নিমজ্জিত। অঞ্চল সভাপতিকে না সরিয়ে মন্ত্রীদের সরান। কয়েকদিন আগেই দেগঙ্গার চাকলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে সরকারি প্রকল্পের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছেন শাসকদলের কর্মীরা। যদিও ওই ঘটনায় পঞ্চায়েত প্রধান তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছেন। এবার দুর্নীতির অভিযোগে পদ থেকে সরানো হল শাসনের তৃণমূল অঞ্চল সভাপতিকে। 

সেরা শিরোনাম

BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
BJP MLA ratna Debnath: পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা
পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget