এক্সপ্লোর

North 24 Parganas: স্কুলের মাঠে নতুন ভবন নির্মাণ করা যাবে না, দাবি জানিয়ে সরব স্থানীয়রা

Bagda News: উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের বয়রা গ্রাম পঞ্চায়েতের সলক কুলনন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে নতুন দুটি ক্লাসরুম ও মিড ডে মিলের জন্যে ভবন নির্মাণের আর্থিক অনুমোদন এসেছে।

সমীরণ পাল, বাগদা: স্কুলের মাঠে নতুন ভবন নির্মাণ করা নিয়ে আপত্তি। আর সেই আপত্তির কথা জানিয়ে এসডিও এবং নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন স্থানীয়রা। ঘটনা উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বাগদার।

নতুন ভবন নির্মাণ নিয়ে আপত্তি: উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের বয়রা গ্রাম পঞ্চায়েতের সলক কুলনন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে নতুন দুটি ক্লাসরুম ও মিড ডে মিলের জন্যে ভবন নির্মাণের আর্থিক অনুমোদন এসেছে। স্থানীয়দের দাবি, স্কুলের শিক্ষকদের না জানিয়ে স্কুলের একটি মাত্র খেলার মাঠেই ওই নতুন তৈরির কাজ শুরু করার চেষ্টা করছে নির্মাণকারী সংস্থার কর্মীরা। স্থানীয়দের দাবি স্কুল মাঠের মধ্যে কোনও নতুন ভবন নির্মাণ করা যাবে না। এই দাবি জানিয়ে বনগাঁর এসডিও ও নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছেন তাঁরা।

স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছে নতুন ভবন নির্মাণ নিয়ে তাদের কাছে কোনও নির্দেশিকা আসেনি। স্কুলের প্রধান শিক্ষক পলাশ বিশ্বাস বলেন “আমাদের কাছে এখনও কোনো অফিসিয়াল নোটিস আসেনি  কিন্তু কিছু নির্মাণ সামগ্রী আমরা স্কুলের মধ্যে দেখতে পাচ্ছি। আমরাও বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি। পরবর্তীতে ভিএসি কমিটি ও আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। স্থানীয়রা কী কারণে অভিযোগ করেছে আমার জানা নেই।

ওই এলাকার একটি মাত্র মাঠ হল ওই স্কুলের মাঠটি। তাই মাঠে নতুন ভবন তৈরির পরিবর্তে স্কুল ভবনকে দোতলা করার দাবি জানাচ্ছেন স্থানীয়দের একাংশ। স্কুলের প্রক্তন ছাত্র সমীর কান্তি বিশ্বাস জানিয়েছেন, “আশেপাশে গ্রামের একটি মাত্র খেলার মাঠ এই স্কুলের মাঠটি। আমরা দাবি জানাচ্ছি স্কুলে নতুন ঘর নির্মাণ করার প্রয়োজন হলে দোতালায় করা হোক। মাঠের মধ্যে কোনও নতুন ঘর নির্মাণ করা যাবে না।’’ এই বিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য পরিতোষ কুমার সাহা জানিয়েছেন, “স্কুলে নতুন ভবন তৈরির জন্য ১৩ লক্ষ টাকা অনুমোদন হয়েছে। টেন্ডার হয়ে গিয়েছে। কিন্তু কাজ শুরুর জন্য এখনও কোন অনুমতি দেয়নি। কাজের ক্ষেত্রে সাধারণ মানুষের অভিযোগ থাকলে বিডিওর সঙ্গে আলোচনা করতে পারতেন। তাঁরা এসডিও ও নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন। যদি অভিযোগ থেকে থাকে তবে সমাধান হবে ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Coochbehar News: লোডশেডিং করে কর্মীদের মারধর! তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Abhishek Banerjee | কী কী ধারায় অভিযোগ দায়ের অভিষেকের বিরুদ্ধে? | #abpananda
Surat Fire News : সুরাতে কাপড়ের গুদামে ভয়ঙ্কর আগুন, ছুটে গেল দমকল | #abpananda
Bankura Incident | কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে বচসা, বাঁকুড়ায় খুন যুবক | #abpananda
Abhishek Banerjee: পুলিশকে হুমকির অভিযোগে অভিষেককে তলব, ভবানীপুর থানায় হাজিরা
Abhishek Banerjee: গুজরাতি গ্যাং বলে আক্রমণ, ঠিক কী বলেছিলেন অভিষেক? দেখুন ভিডিয়ো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget