এক্সপ্লোর

North 24 Parganas: 'বহিরাগতদের প্রতি মানুষ আকৃষ্ট হয় না', তৃণমূলে ফিরলেন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস

'রাজ্য বিজেপির মধ্যে গণ্ডগোল, একে অপরকে দোষারোপ করছে, কাজের পরিবেশ নেই...'

দীপক ঘোষ, কলকাতা:  তৃণমূলে ফিরলেন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের পতাকা তিনি হাতে তুলে নেন। 

এদিন সাংবাদিক সম্মেলনে বিশ্বজিৎ জানান, তিনি ভুল বোঝাবুঝিতে দলে ছেড়েছিলেন। বললনে, ‘ভুল বোঝাবুঝিতে দল ছেড়েছিলাম। এলাকার উন্নয়ন করতে হলে বাংলার উন্নয়ন করতে হবে। মমতা-অভিষেক বাংলাকে এগিয়ে নিয়ে চলেছেন। এলাকার মানুষের পাশে থাকতে তৃণমূলে যোগ দিলাম।’

তিনি আরও বলেন, ‘আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় নেত্রী হিসেবে সবাই দেখবেন। রাজ্য বিজেপির মধ্যে গণ্ডগোল, একে অপরকে দোষারোপ করছে। বহিরাগতদের প্রতি মানুষ আকৃষ্ট হয় না। বিজেপিতে কাজের পরিবেশ নেই।’

প্রসঙ্গত, গতকালই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। পাঁচ মাসের মধ্যেই বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক।

তৃণমূলে থাকাকালীন বিষ্ণুপুর পুরসভার কাউন্সিলর ছিলেন তন্ময়। তৃণমূলের বিষ্ণুপুর শহর সভাপতির দায়িত্বও ছিল তাঁর উপর। বিধানসভা ভোটের আগে, মার্চ মাসে গেরুয়া শিবিরে যোগ দেন তন্ময় ঘোষ। যোগদানের পরের দিনই, তাঁকে প্রার্থী করে বিজেপি। ভোটে জিতেও যান তিনি। 

সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে পুরনো দলে ফিরলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক। বললেন, সারা বাংলা জুড়ে বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতি চলছে। কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমার প্রতিবাদ। অন্য বিজেপি বিধায়করাও আসুন।

সম্প্রতি বিষ্ণুপুর পুরসভায় দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপধ্যায়কে।  তিনিও ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। 

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গ্রেফতারের কয়েকদিনের মধ্যেই বিষ্ণুপুরের বিজেপি বিধায়কের দলবদলের নেপথ্যে তৃণমূলের চাপসৃষ্টিকেই দায়ী করেছে বিজেপির একাংশ। 

দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, শ্যামা মুখার্জি যে কেসে যুক্ত, সেই কেসে জুড়ে দেওয়া হয়েছিল। বাধ্য করা হয়েছে পার্টি ছাড়তে।

দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি তুলেছে বিজেপি। বিধানসভার অধ্যক্ষের ঘরে এ’নিয়ে শুনানি চলছে। তার মধ্যেই, আরও দুই বিজেপি বিধায়ক দলবদল করলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget