এক্সপ্লোর

North 24 Parganas: ফেসবুক লাইভে ক্ষোভপ্রকাশ, উত্তর ২৪ পরগনায় প্রকাশ্যে বিজেপির দ্বন্দ্ব

বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। এনিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল।

সমীরণ পাল, খড়দা( উত্তর ২৪ পরগনা) : উত্তর ২৪ পরগনার খড়দায় উপনির্বাচনের দিন ঘোষণা হতে না হতেই প্রকাশ্যে চলে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। দলের  কলকাতা উত্তর শহরতলির সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করলেন মহিলা মোর্চার নেত্রী। বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। এনিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল।

মঙ্গলবারই ৪ কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৩০ অক্টোবর খড়দা বিধানসভা আসনে উপনির্বাচন। এই অবস্থায়, ফের উত্তর ২৪ পরগনায় প্রকাশ্যে চলে এল বিজেপির দ্বন্দ্ব! এবার সাংগঠনিক সভাপতি কিশোর করের বিরুদ্ধে ফেসবুক লাইভে ক্ষোভ উগরে দিলেন কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সহ সম্পাদিকা। কলকাতা উত্তর শহরতলির বিজেপি মহিলা মোর্চা সহ সম্পাদিকা সনিয়া হালদার বলেছেন, 'কর্মীরা খেতে পাচ্ছে না। সভাপতি বাড়ি রং করছে। ফল প্রকাশের পর থেকে ঘরছাড়া অনেকে। বিজেপি কর্মীদের পাশে দাঁড়াননি তিনি।' যার বিরুদ্ধে তাঁর অভিযোগ সেই কিশোর করকে এবিষয়ে ফোন করা হলে এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। 

সূত্রের খবর, এর আগে সনিয়া ওরফে সোনা হালদারকে সোশাল মিডিয়ায় দলবিরোধী মন্তব্যের জন্য শো কজ করা হয়। তারপরেও ফের ফেসবুকে দলীয় নেতাদের বিরুদ্ধে সরব তিনি। তাঁর আরও অভিযোগ, দলে গুরুত্ব কমছে পুরনোদের। সনিয়া হালদারের সংযোজন, 'আমাকে সাসপেন্ড করে দিলেও দলেই আছি। তৃণমূল থেকে আসারা গুরুত্ব পেয়েছে।' গোটা ঘটনা প্রসঙ্গে রাজ্য বিজেপির সহ সভাপতি অর্জুন সিংহ বলেছেন, 'এগুলি কোনও ব্যপার নয়।  এসবের কোনও গুরুত্ব নেই।' গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসতেই কটাক্ষ করতে দেরি করেনি তৃণমূল। দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পার্থ ভৌমিক বলেছেন, 'বিজেপি আর কেউ করতে পারবে না গোষ্ঠী দ্বন্দ্ব লেগেই থাকবে।' সব মিলিয়ে উপনির্বাচনের আগে, দলীয় দ্বন্দ্বে অস্বস্তিতে বিজেপি। 

আরও পড়ুন- 'হরিদাস', নাম না করে পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতিকে নিশানা দলেরই নেতার

আরও পড়ুন- তৃণমূলের রক্তদান শিবিরে ‘উদ্দাম নাচ’, তুমুল বিতর্কে জড়াল শাসক দল

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget