এক্সপ্লোর

TMC: তৃণমূলের রক্তদান শিবিরে ‘উদ্দাম নাচ’, তুমুল বিতর্কে জড়াল শাসক দল

তৃণমূলের রক্তদান শিবিরের ভাইরাল হওয়া এই ভিডিও ঘিরেই এখন শোরগোল।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে তৃণমূলের রক্তদান শিবিরে চটুল নাচের অভিযোগ। যা ঘিরে সামনে চলে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ভাইরাল ভিডিও ঘিরে শাসক দলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। দোষ থাকলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে তৃণমূল।

রবিবার রক্তদান শিবির নিয়ে বিতর্কে জড়াল তৃণমূল। দত্তপুকুরের ওই রক্তদান মঞ্চে টাঙানো ব্যানারে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। আর সামনে, ডিজে বক্সে তারস্বরে বাজছে গান, সঙ্গে উদ্দাম নাচ। তৃণমূলের রক্তদান শিবিরের ভাইরাল হওয়া এই ভিডিও ঘিরেই এখন শোরগোল। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 

আরও পড়ুন, ঘূর্ণিঝড়ের আগে দিঘাজুড়ে পুলিশি তৎপরতা, সৈকত ও উপকূলবর্তী এলাকায় কড়া নজরদারি

শুক্রবার দত্তপুকুরের কদম্বগাছিতে তৃণমূলের সংখ্যালঘু সেলের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সকালে রক্তদান শিবির হয়ে যাওয়ার পর, রাতে সেই মঞ্চেই শুরু হয় ডিজে চালিয়ে উদ্দাম নাচ, এমনটাই অভিযোগ। ঘটনার কথা স্বীকার করলেও, এ নিয়ে সামনে এসেছে তৃণমূলের দুই শিবিরের বিরোধ। 

দত্তপুকুরের তৃণমূল নেতা তথা উদ্যোক্তা মাফুজার রহমান বলেন, "পাড়ার কিছু ইয়ং ছেলে শুরু করেছিল, ৫ মিনিটও হয়নি, আমি মঞ্চে উঠে বন্ধ করে দিয়ে আসি, আমার বিরুদ্ধে কেউ চক্রান্ত করে থাকতে পারে।" অন্যদিকে, বারাসাত ১ পঞ্চায়েত সমিতির তৃণমূল নেতা ও সভাপতি আসাদুজ্জামান বলেন, "এটা ঠিক হয়নি। সংখ্যালঘু মঞ্চ থেকে এটা করা হয়। নিশ্চয়ই দল ব্যবস্থা নেবে।" 

আরও পড়ুন, দুর্গা 'অস্ত্রহীন'! বীরভূমে সিংহবাড়িতে 'অভয়া' মূর্তিতে পূজিত হন দেবী

এদিকে, এই ভিডিও সামনে আসার পরই, তৃণমূলের কড়া সমালোচনা করেছে বিজেপি।  কোটরা-কদম্বগাছির বিজেপির মণ্ডল সভাপতি অনিমেষ ঘোষ বলেন, এদের চরিত্র এমনই, রাজনৈতিক শিষ্টাচার নেই, ওরা এটা করবে এটা স্বাভাবিক ঘটনা।" 

অস্বস্তিতে পরে এই ঘটনা থেকে দূরত্ব রেখেছে জেলা তৃণমূল নেতৃত্ব। বারাসাত সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তপতী দত্ত বলেন, আমরা দুপুরে যাই, "তারপরে কী হয়েছে জানি না, খোঁজ নিয়ে দেখব। "

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget