এক্সপ্লোর

North 24 Parganas: রেলের পরিত্যক্ত কোয়ার্টার জবরদখলের অভিযোগ, উচ্ছেদ ঘিরে উত্তেজনা দক্ষিণেশ্বরে

Dakshineshwar: পরিত্যক্ত রেল আবাসনের জমিতে বসবাসকারীদের সরানোকে কেন্দ্র করে, সোমবার সকালে এভাবেই তেতে উঠল দক্ষিণেশ্বর মন্দির লাগোয়া এলাকা।

সমীরণ পাল, দক্ষিণেশ্বর: রেলের পরিত্যক্ত কোয়ার্টারে জবরদখল উচ্ছেদ ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হল দক্ষিণেশ্বরে (Dakshineshwar)। স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে, ভাঙাভাঙি বন্ধ রেখেই ফিরতে হল আরপিএফকে (RPF)। এই ঘটনায় রেলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।                   

উচ্ছেদ ঘিরে উত্তেজনার পরিস্থিতি: পরিত্যক্ত রেল আবাসনের জমিতে বসবাসকারীদের সরানোকে কেন্দ্র করে, সোমবার সকালে এভাবেই তেতে উঠল দক্ষিণেশ্বর মন্দির লাগোয়া এলাকা। এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ আরপিএফ জওয়ানদের উপস্থিতিতে পরিত্যক্ত রেল কোয়ার্টারের জমিতে, ঝুপড়ি ভাঙার কাজ শুরু হয়। তা দেখেই বাধা দিতে ছুটে আসেন স্থানীয়রা বাসিন্দারা। আরপিএফ ভিতরে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় মহিলারা তাঁদের বাধা দেন। বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।

কী প্রতিক্রিয়া স্থানীয়দের?

রেলের জমিতে বসবাসকারী ডালিয়া বারুই বলেন, “বারবার করে বিনা নোটিশে আমাদের উঠে যেতে বলছে। এত বছরের বাসিন্দা আমরা। বাচ্চাগুলো এখানে স্কুলে পড়ে। সব ডকুমেন্টস এখানকার। হঠাৎ উঠে যেতে বললে কোথায় যাব? আমাদের পুনর্বাসন দিতে হবে। জায়গা দিক, সরে যাব।’’ বিক্ষোভের মুখে পড়ে ভাঙাভাঙির কাজ বন্ধ করে দেয় রেল পুলিশ। কয়েক ঘণ্টা অপেক্ষা করে এলাকা ছেড়ে চলে যায় তারা।                                                          

দক্ষিণেশ্বর মন্দিরের অদূরেই রয়েছে এই পরিত্যক্ত রেল কোয়ার্টার। বিক্ষোভকারীদের দাবি, কয়েক দশক ধরে এখানে বাস করছেন তাঁরা। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে দাবি করে, ভাঙচুরে বাধা দেন তাঁরা।  দক্ষিণেশ্বর রেল কোয়ার্টারের বাসিন্দা তুলসী হালদার বলেন,“গাড়ি রাখবে এখানে, টাকা কামাবে, তার জন্য আমাদের পেটে লাথি মারবে! বারবার এরকম আসছে। আমরা তো ঘরও সারাতে পারছি না। ভাঙা ঘরেই থাকছি। আমরা কোথায় যাব?’’ রেলের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে রেলের জমি থেকে জবরদখলকারীদের সরাতে হবে। সেই নির্দেশ পালনের জন্যই RPF দক্ষিণেশ্বরে গেছিল।                                                             

আরও পড়ুন: Recruitment Scam: গোপাল দলপতিকে ইডি দফতরে তলব, কুন্তলের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget