এক্সপ্লোর

Recruitment Scam: গোপাল দলপতিকে ইডি দফতরে তলব, কুন্তলের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা

ED: ইডি সূত্রে খবর, নিজের বয়ান রেকর্ড করাতে চান বলে জানান গোপাল দলপতি। গোপাল দলপতিকে আজ সকাল সাড়ে দশটায় ইডি-র দফতরে আসতে বলা হয়েছে।

কলকাতা: অবশেষে খোঁজ মিলল গোপাল দলপতির (Gopal Dalpati)। ইডি দফতরে নিজেই ফোন করলেন গোপাল দলপতি। ইডি সূত্রে খবর, দুপুর ২টো নাগাদ ফোন করে গোপাল দলপতি জানান তিনি কলকাতাতেই আছেন। বলেন, কুন্তল ঘোষ (Kuntal Ghosh) যে অভিযোগ করছেন তা ভিত্তিহীন। ইডি সূত্রে খবর, নিজের বয়ান রেকর্ড করাতে চান বলে জানান গোপাল দলপতি। গোপাল দলপতিকে আজ সকাল সাড়ে দশটায় ইডি-র দফতরে আসতে বলা হয়েছে। বয়ান রেকর্ডের পাশাপাশি কুন্তলের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ইডি সূত্রে খবর। 

খোঁজ মিলল গোপাল দলপতির: হন্যে হয়ে যাঁকে খুঁজছিলেন ইডি অফিসাররা, ধরা দিলেন তিনি নিজেই। অবশেষে খোঁজ মিলল গোপাল দলপতির।  আর খোঁজ পেতেই মঙ্গলবার হাজিরার নির্দেশ দিল ইডি। ইডি সূত্রে খবর, দুপুর ২টো নাগাদ ফোন করে গোপাল দলপতি জানান তিনি কলকাতাতেই আছেন। বলেন, কুন্তল ঘোষ যে অভিযোগ করছেন তা ভিত্তিহীন। ইডি সূত্রে খবর, নিজের বয়ান রেকর্ড করাতে চান বলে জানান গোপাল দলপতি।

নিয়োগ দুর্নীতির মামলায় আচমকা সামনে আসে এই গোপাল দলপতির নাম। এই নাম সামনে আনেন ইডির হাতে গ্রেফতার হওয়া যুব তৃণমূলের সম্পাদক কুন্তল ঘোষ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধৃত কুন্তল ঘোষ জানিয়েছিলেন, “গোপাল দলপতি, ইনি তাপস মণ্ডলের লোক। যিনি আমার কাছে প্রায় ৬০ লাখ টাকা নিয়েছিল। ৫০ লাখ টাকা এক্সটরশন মানি দাবি করেছে তাপস মণ্ডল, তার কল রেকর্ডিং সিবিআইকে দেওয়া আছে।’’

প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও জেলবন্দি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মুখেও শোনা গিয়েছিল গোপাল দলপতির নাম। তিনি গোপাল দলপতিকে কোটি কোটি টাকা দিতেন।আর সেই টাকা OSD মারফৎ পৌঁছে যেত পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। ED সূত্রে দাবি, জেরার মুখে এমনই দাবি করেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূলের রাজ্য় সম্পাদক কুন্তল ঘোষ।  এরপর থেকেই হন্যে হয়ে গোপাল দলপতির খোঁজ শুরু করে ইডি।

প্রথমে জানা যায়,  চিটফান্ড মামলায় ২০২১ সাল থেকে দিল্লির তিহাড় জেলে বন্দি গোপাল দলপতি। এরপর, ইডি সূত্রে খবর, দিল্লির ইকোনমিক অফেন্স উইংয়ের তরফে জানানো হয়, প্রায় এক বছর আগে জামিনে তিহাড় জেল থেকে ছাড়া পেয়েছেন গোপাল। এরমধ্যেই, পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার কসবা গ্রামে গোপালের বাড়িতে পৌঁছে যায় এবিপি আনন্দ।পরিবারের সদস্যরা দাবি করেন, গোপালের সঙ্গে তাঁদের কোনও যোগাযোগই নেই। অবশেষে খোঁজ মিলল তাঁর। ইডি সূত্রে খবর, মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ইডি দফতরে গোপাল দলপতিকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর বয়ান রেকর্ডের পাশাপাশি কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদও করা হতে পারে।

আরও পড়ুন: Road Accident: মালদা থেকে গাজোল যাওয়ার পথে পাণ্ডুয়ায় বাস দুর্ঘটনা, মৃত ২, আশঙ্কাজনক ২০

 

সেরা শিরোনাম

Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget