এক্সপ্লোর

Madhyamik 2023:মাধ্যমিক পরীক্ষার্থীকে সাপের কামড়, হার না মেনে হাসপাতাল বেডে পরীক্ষা দিলেন ছাত্রী

Snake Bite Madhyamik Student: বিষধর সাপের কামড় খেয়েও হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিলেন মাধ্যমিক পরীক্ষার্থী। তাঁর ইচ্ছা শক্তিকে কুর্নিশ জানিয়েছেন স্কুলের শিক্ষক থেকে শুরু করে স্থানীয় বিধায়ক।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বিষধর সাপের (Snake) কামড় খেয়েও অদম্য ইচ্ছা শক্তি নিয়ে হাসপাতালের বেডে (Hopsital Bed) বসে পরীক্ষা দিলেন মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষার্থী (Madhyamik 2023)। স্কুলের শিক্ষকদের (Teacher) ঐকান্তিক প্রচেষ্টা ও দেগঙ্গার বিধায়ক রহিমা মন্ডলের সহযোগিত বিশ্বনাথপুর হাসপাতালের বেডে বসে ওই পরীক্ষার্থী পরীক্ষা দিলেন।

দেগঙ্গার আরিজল্লাপুর হাই মাদ্রাসার ছাত্রী তানিয়া পারভিন তার পরীক্ষার সেন্টার পড়ে ইয়াজপুর হাই মাদ্রাসতে। আজ শনিবার ছিল আরবি পরীক্ষা। সকালবেলায় দশটা নাগাদ বাড়িতে পরীক্ষা দিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল সেই সময় ঘরের মধ্যে ঢুকে একটি বিষধর সাপ তাকে কামড়ে চলে যায়। তানিয়া পারভীনের পা দিয়ে রক্ত বার হতে থাকে। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এই পরিস্থিতিতে তানিয়ার মা-বাবা স্কুল কর্তৃপক্ষকে জানান ঘটনার কথা।

পাশাপাশি দেগঙ্গার বিধায়ক রহিমা মন্ডল খবর পেয়ে হাসপাতালে ছুটে যান। হাতে স্যালাইন দেওয়া অবস্থায় ওই ছাত্রী পরীক্ষা দেওয়ার পরীক্ষা দেওয়ার আর্জি জানান। স্কুল কর্তৃপক্ষ প্রশ্নপত্র খাতা নিয়ে হাসপাতালে পৌঁছে যায়। সেখানেই তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। স্কুলের শিক্ষক মোঃ আব্দুর রশিদ জানান , যখন হাসপাতালে এসে পৌঁছায় লক্ষ্য করে ছাত্রীর পা দিয়ে রক্ত বার হচ্ছে। চিকিৎসা চালু হয়। তাঁর অদম্য ইচ্ছাশক্তিতে হাসপাতালের বেডে বসে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ওই ছাত্রীর শারীরিক অবস্থা শেষ অবধি পাওয়া খবরে, একটু স্বাভাবিকের দিকে। তবে তাঁর ইচ্ছা শক্তিকে কুর্নিশ জানিয়েছেন স্কুলের শিক্ষক থেকে শুরু করে স্থানীয় বিধায়ক। ঘটনা ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দেগঙ্গায়। 

আরও পড়ুন, 'কমেছে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা, বেড়েছে ভোটার', দাবি শুভেন্দুর

প্রসঙ্গত, রাজ্যে জীবনের প্রথম বড় পরীক্ষায় বসাই হয়নি জলপাইগুড়ির রাজগঞ্জের বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থীর। পরীক্ষা দিতে যাওয়ার পথে, হাতির হানায় মৃত্যু হয় ওই ছাত্রের। তারপরই হাতির হানা নিয়ে সতর্কতা জারি করা হয় রাজ্য জুড়ে। খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপরতা বৃদ্ধি পায় বনদফতরেরও। তবে শুধু বন দফতরই নয়, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ সমানভাবে সাহায্যের হাত এগিয়ে দিয়েছে। প্রস্তুত রয়েছে রাজ্যের হাসপাতালও। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবার মাধ্যমিকে পরীক্ষার্থী কমেছে প্রায় ৪ লক্ষ। মোট পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮। উল্লেখ্য, পরীক্ষা নির্বিঘ্ন করতে পর্ষদ ও পুলিশের পক্ষ থেকে সব রমক ব্যবস্থা করা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। পর্ষদের হেল্পলাইন নম্বর হল হেল্পলাইন নম্বরগুলি হল- 03323213827, 03323592274। পর্ষদ সভাপতির অফিসের নম্বর হল- 03323213089। পর্ষদের সচিবের দফতরের নম্বর- 03323213816। প্রয়োজনে পর্ষদকে ই-মেলও করা যাবে। ই-মেল আইডি হল-examwbbse@gmail.com।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget