এক্সপ্লোর

North 24 Parganas : পথ কুকুরদের খাবার দেওয়ায় আক্রান্ত পশুপ্রেমীদের উপর হামলা, অভিযোগ উত্তর ২৪ পরগনায়

পথ কুকুরদের খাবার দেওয়ায় উত্তর ২৪ পরগনার দুটি জায়গায় পশুপ্রেমীদের ওপর হামলার অভিযোগ উঠল। কাঁকিনাড়া ও অশোকনগরের ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা।

সমীরণ পাল, অশোকনগর (উত্তর ২৪ পরগনা) : কখনও কাঁকিনাড়া, কখনও আবার অশোকনগর, পথ কুকুরদের খাবার দেওয়ায় উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) দুই জায়গায় পশুপ্রেমীদের (Dog Lover) উপর হামলার অভিযোগ উঠল।

কাঁকিনাড়ার (Kankinara) মাদ্রাল এলাকার বাসিন্দা এই মহিলার দাবি, দীর্ঘদিন ধরে তিনি বাড়ির সামনে পথ কুকুরদের খেতে দেন। অভিযোগ, শুক্রবার খাবার দেওয়ার সময় তাঁকে মারধর করেন এক প্রতিবেশী। একই অভিযোগ উঠেছে অশোকনগর (Ashoknagar) কল্যাণগড় পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে। পথ কুকুরদের খাবার দিতে গেলে পশুপ্রেমী মহিলাকে রড দিয়ে বেধড়ক মারা হয় বলে অভিযোগ।

ঠিক কী অভিযোগ

কাঁকিনাড়ায় অভিযোগকারিণীর দাবি, 'প্রতিবেশী এসে ধাক্কা মারে। ওর স্ত্রী হাত চেপে ধরে ফোন কেড়ে নেয়। ৬ জন মিলে মারধর করে। বলে পুলিশে কাজ করি, কতদূর যেতে হয় যাব।' পাল্টা অভিযুক্ত-র দাবি, 'কোনওদিন খাবার দিয়ে ধোয় না, এক মহিলাকে কুকুর কামড়ায়। উনি বলেন খাবার নষ্ট করছেন, এতে রেগে যান। ঠেকাতে গেলে বলে মেরেছে।'

এদিকে, অশোকনগরের অভিযোগকারিণীর দাবি, 'রোজ চারটে কুকুরকে খাওয়াই। খাইয়ে ফেরার পথে রড দিয়ে মেরে বলে কুকুরকে খাওয়াতে আসবি না।একজন মারে,দুজন গালিগালাজ করে। আমি কুকুরগুলোকে খাওয়াব।'

ভাটপাড়া ও অশোকনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন- সরকারি হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে রোগীর রক্ত অদল-বদল! মারাত্মক অভিযোগ রামপুরহাটে

এদিকে, কয়েকদিন আগেই ফের চিতাবাগাঘের আতঙ্ক ছড়িয়েছিল জলপাইগুড়িতে (Jalpaipuri)। জলপাইগুড়ি জেলায় ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানের (Gairkhata Tea Estate) ঘটনা। গয়েরকাটা চা বাগানের হিন্দুপাড়া ডিভিশনের ১০ নম্বর সেকশনের ঘটনা। বাগানে কাজ করার সময় এক মহিলা শ্রমিকের উপর চিতাবাঘ হামলা করে বলে অভিযোগ। বন্যপ্রাণীর হামলার ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক মহিলা শ্রমিক। তাঁর নাম সরস্বতী বিশ্বাস, গয়েরকাটা জ্যোতির্ময় পল্লির বাসিন্দা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget