এক্সপ্লোর

Baranagar Crime: পুজোর আগে বড়সড় ডাকাতির ছক বানচাল করল পুলিশ, আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ৫

Baranagar Robbery: ভোর রাতে বাইকে চেপে ডাকাতির উদ্দেশ্যে বরাহনগর সোনাপট্টিতে জড়ো হয়েছিল দুষ্কৃতি দল, কিন্তু গোপন সূত্রে সেই খবর পেয়ে প্ল্যান চৌপাট করল পুলিশ ।

সমীরণ পাল,উত্তর ২৪ পরগনা: পুজোর (Durga Puja 2022) আগে বরাহনগরের (Baranagar) সোনাপট্টিতে বড়সড় ডাকাতির ছক বানচাল করল পুলিশ (Police)। আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার পাঁচ দুষ্কৃতি। ধৃতদের নাম অভিজিৎ সরকার, সুদীপ্ত সাউ, রবিশঙ্কর দত্ত চৌধুরী, শুভঙ্কর মালাকার। ধৃত পাঁচ জনকে আজ ব্যারাকপুর আদালতে (Court) তোলা হবে।

কীভাবে ডাকাতির প্ল্যান বানচাল করল পুলিশ ?

পুজোর আগে বরাহনগর সোনাপট্টিতে বড়সড় ডাকাতির ছক কষে ছিল বরাহনগর এ কে মুখার্জি রোডের বাসিন্দা কুখ্যাত দুস্কৃতি শুভম ভট্টাচার্য ওরফে কদম ও তাঁর চার সহযোগী। পুলিশ গোপন সূত্রে সেই খবর পেয়ে, শুক্রবার ভোর রাতে ওই দুষ্কৃতি দল যখন বাইকে চেপে ডাকাতির উদ্দেশ্যে বরাহনগর সোনাপট্টিতে জড়ো হয়েছিল, সেখান থেকে তাদের আটক করে। এরপরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি বন্দুক, ১৪ রাউন্ড কার্তুজ, একটি চপার উদ্ধার করে। এবং তা বাজেয়াপ্ত করে। সঙ্গে যে বাইকে করে পাঁচ জনের মধ্যে দুই জন এসেছিল, সেই বাইকটিও আটক করা হয়। এরপরেই কদম সহ পাঁচ দুস্কৃতিকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম অভিজিৎ সরকার, সুদীপ্ত সাউ, রবিশঙ্কর দত্ত চৌধুরী, শুভঙ্কর মালাকার। পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে, ধৃত পাঁচ জনকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, আরও আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারের জন্য ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হবে।

পুজোর আগে আরও এক ডাকাতের দল পুলিশের জালে 

আরও পড়ুন, 'এখনই অন্তর্বর্তী নির্দেশ নয়', অভিষেকের শ্যালিকার মামলায় কী জানাল হাইকোর্ট ?

চলতি বছরের জুন মাসের মাঝমাঝিও পুলিশের তৎপরতায়,বড়সড় এক ডাকাতির ছক বানচাল হয়। তবে সেটা উত্তর ২৪ পরগনা নয়, ঘটনাটা ঘটেছিল মালদা জেলায়। মালদার চাঁচল থানার পুলিশের তৎপরতায় মূলত তা সম্ভব হয়। রাতে পুলিশি অভিযান চলাকালিন চাঁচলের পাহারপুর এলাকা থেকে অস্ত্র  সমেত ছয় জনের ডাকাত দলকে গ্রেফতার করে চাঁচল থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, রাতে যখন পুলিশি অভিযান চলছিল পাহারপুরে, সেই সময় কাছেই শিমুলতলায় বিলাসবহুল গাড়ি থামিয়ে একদল যুবক জড়ো হয়েছিল। সেই সময় টহল দেওয়া পুলিশের দল গিয়ে তাঁকে জিজ্ঞাসা করলেই সন্দেহ হয়। সেই সময় তাঁদের গাড়িতে তল্লাশি চালানো হয়। তখনই উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র। এরপরই পুলিশ তাদের ধরতে গেলে অনেকেই পালিয়ে যায়। কিন্তু ৬ জনকে ধরে নেয় পুলিশের দল। ওই ৬ জনকে গ্রেফতার করে নিয়ে আসা হয় থানায়। পুলিশি জেরায় অভিযুক্তরা জানায় যে, তারা চাঁচল শহরে ডাকাতি করার জন্য এসেছিল। কিন্তু পুলিশের সক্রিয় ভূমিকায় সেই প্ল্যান ভেস্টে গিয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের
Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', হাইকোর্টে খারিজ কুণালের মামলা | Calcutta High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget