এক্সপ্লোর

Titagarh Blast: সিসি ক্যামেরায় ধরা পড়ল বিস্ফোরণের ছবি, টিটাগড়ে আরও বোমার খোঁজে তল্লাশি বম্ব স্কোয়াডের

Bomb Squad in Titagarh: টিটাগড়ে বিস্ফোরণের পর, আজ সকাল থেকে বিস্ফোরণস্থল ও তার আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে বম্ব স্কোয়াড।

উত্তর ২৪ পরগনা: টিটাগড়ে বিস্ফোরণের (Titagarh Blast) পর আরও বোমার খোঁজে তল্লাশি চালাচ্ছে বম্ব স্কোয়াড। গতকাল সন্ধে সাড়ে ৭টা নাগাদ টিটাগড়ের উড়ানপাড়ার মাঠে বিস্ফোরণ হয়। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয় দুই নাবালক। আশঙ্কাজনক অবস্থায় একজন এসএসকেএম-এ (SSKM) ভর্তি। সিসি ক্যামেরায় ধরা পড়েছে বিস্ফোরণের (Blast) মুহূর্তের ছবি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি তাজা বোমা। আজ সকাল থেকে বিস্ফোরণস্থল ও তার আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে বম্ব স্কোয়াড (Bomb Squad)। 

এদিকে, রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে একের পর এক অস্ত্র উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসছে। সম্প্রতি ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের পরেও কম জল গড়ায়নি। ঘটনার পর রীতিমত ভূপতিনগরে মোড় নেয় তৃণমূল-বিজেপি সংঘাত (TMC BJP Clash) ! বিস্ফোরণ ঘিরে যুযুধান দুই শিবির।  মূলত, তৃণমূল কর্মীরা এখানে জড়ো হন। তাঁদের অভিযোগ বিজেপির কর্মীরা এখানে এসেছেন। এবং গোটা বিষয়টি প্রভাবিত করার অভিযোগ। কয়েকজন বিজেপিকর্মীকে আটক করে নিয়ে যাওয়া হয়। ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড। বিস্ফোরকের খোঁজে চালানো হয় তল্লাশি। ভূপতিনগরে বিস্ফোরণ স্থলে তীব্র উত্তেজনা। এলাকায় বিজেপি কর্মীরা ঢুকতেই তাড়া তৃণমূলের। আটক বেশ কয়েকজন বিজেপি কর্মী।

প্রসঙ্গত, ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে ( Bhupati Nagar Blast) চাঞ্চল্যকর মোড়। বাড়িতে বাজি (Fire Crackers) তৈরির সময়ই বিস্ফোরণ (Blast) হয়! এই দাবি করে পুলিশের (Police) কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন নিহত তৃণমূল নেতার স্ত্রী (TMC Leader's Wife)।পুলিশ সূত্রে দাবি, নিহতের স্ত্রী দাবি করেন, তাঁদের বাড়িতে দীর্ঘদিন ধরে বাজি বানানো হত। তাঁর স্বামী রাজকুমার ছাড়াও লালু মান্না এবং বিশ্বজিৎ গায়েনও সেখানে বাজি বানাতেন। লতারানির দাবি, এই নিয়ে বারবার আপত্তি জানানো সত্বেও, স্বামী কর্ণপাত করেননি! শুক্রবার রাতে, বাজি তৈরির সময় কেউ ধূমপান করছিলেন। তারই ফুলকি গিয়ে পড়ে বারুদে। তা থেকেই এত বড় বিস্ফোরণ! যদিও তাঁর আত্মীয় এবং প্রতিবেশীরা বলছেন, তৃণমূল নেতার বাড়িতে বাজি তৈরি হত বলে তাঁরা কখনও শোনেননি!  

আরও পড়ুন, 'গুজরাতে ঐতিহাসিক ফলের পথে বিজেপি', প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন শুভেন্দু

পূর্ব মেদিনীপুরের (East Midnapur) ভূপতিনগর (Bhupatinagar) বিস্ফোরণকাণ্ডে মৃত্যু হয়েছে তৃণমূল নেতা-সহ ৩ জনের। কিন্তু, বিস্ফোরণস্থল থেকে অনেকটা দূরে পৃথক পৃথক জায়গায় উদ্ধার হয় তাঁদের মৃতদেহ। তা নিয়েই সন্দেহ দানা বাধে। প্রশ্ন ওঠে, তবে কি মৃতদেহ লোপাটের চেষ্টা করা হচ্ছিল ? আর কেউ আহত কিংবা মারা গেছেন কি না, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে বিস্ফোরণে কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর (Bhupatinagar) ! মৃত্যু হয় তৃণমূলের (TMC) বুথ সভাপতি ও দুই তৃণমূল কর্মীর! কিন্তু, রহস্যজনকভাবে পৃথক পৃথক জায়গা থেকে উদ্ধার হয় দেহ ! শনিবার বিস্ফোরণস্থল থেকে বেশ কিছুটা দূরে, তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না, তৃণমূল কর্মী লালু মান্না এবং বিশ্বজিৎ গায়েনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। 

সেরা শিরোনাম

TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি

ভিডিও

Rice Exportation: এরাজ্যের তুলাইপাঞ্জি ও গোবিন্দভোগ নিয়ে বিশেষ আগ্রহী KRBL?
Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget