এক্সপ্লোর

North 24 Parganas News: খড়দায় দুষ্কৃতী দৌরাত্ম্য, ধারাল অস্ত্রের কোপ দুষ্কৃতীর

খড়দায় (Khardah) পুরানি বাজারে দুষ্কৃতী দৌরাত্ম্য। ব্যবসায়ীদের থেকে তোলা আদায়ের চেষ্টা। টাকা না পেয়ে ধারাল অস্ত্রের কোপ। হামলার শিকার এক ক্রেতাও।

সমীরণ পাল, খড়দা: উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) খড়দার (Khardah) পুরানি বাজারে দুষ্কৃতী দৌরাত্ম্য। কয়েকজন ব্যবসায়ী ও এক ক্রেতাকে ধারাল অস্ত্রের কোপ এক দুষ্কৃতীর। ব্যবসায়ীদের অভিযোগ, তোলা না পেয়েই হামলা চালানো হয়েছে। প্রতিবাদে আজ দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তর খোঁজে তল্লাশি চলছে।

খড়দার বাজারে দুষ্কৃতী দৌরাত্ম্য: খড়দায় (Khardah) দুষ্কৃতী দৌরাত্ম্য। ব্যবসায়ীদের থেকে তোলা আদায়ের চেষ্টা। টাকা না পেয়ে ধারাল অস্ত্রের কোপ। হামলার শিকার এক ক্রেতাও। দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার খড়দার পুরানি বাজারে। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে দলবল নিয়ে হামলা চালায় এক দুষ্কৃতী। প্রতিবাদে সোমবার দোকান বন্ধ রাখলেন ব্যবসায়ীরা। আক্রান্ত ব্যবসায়ী আনন্দ সাহার দাবি, “৫ হাজার, ১০ হাজার করে তোলা চায়।’’

তোলা আদায়েরর অভিযোগ: পুরানি বাজারের ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরেই বাজারে দুষ্কৃতীর দৌরাত্ম্য চলছে। দোকানদারদের থেকে মোটা টাকা তোলা আদায় করা হয়। রবিবার রাতেও তোলা আদায়ের জন্য কয়েকজন সঙ্গীকে নিয়ে এসেছিল এক দুষ্কৃতী। ব্যবসায়ীদের অভিযোগ, তোলা না পেয়ে ৪-৫ জনকে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়।  সেইসময় আক্রান্ত হন এক ক্রেতাও। তাঁকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেক আক্রান্ত ব্যবসায়ী মিলন হাজরার অভিযোগ, “রাহুল মাহাতো বলে কাল একজন মদ খেয়ে এসে বলে তোলা দিতে হবে, না দিলে মারধর করে, একজন ছুরি দিয়ে আঘাত করে।’’

এরই প্রতিবাদে এদিন পুরানি বাজারের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। পুরানি বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক অজয় সাউ বলেন, “দিনের পর দিন এই চলছে, কতদিন সহ্য করব, আর পারছি না, এখন ক্রেতাও আক্রান্ত, পুলিশ আসে, পুলিশ যেতেই আবার চলে আসে দুষ্কৃতীরা।’’ খড়দা থানার পুলিশ দাবি করেছে, বাজারে এক মত্ত দুষ্কৃতী হামলা চালালেও, তোলাবাজির কোনও খবর নেই। অভিযুক্তর খোঁজে তল্লাশি চলছে।

আরও পড়ুন: Jalpaiguri News: উপনির্বাচনে ধাক্কা খাওয়ার পর বাড়ছে অস্বস্তি, বিস্ফোরক জলপাইগুড়ির বিজেপি নেতা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Haroa: তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget