এক্সপ্লোর

Jalpaiguri News: উপনির্বাচনে ধাক্কা খাওয়ার পর বাড়ছে অস্বস্তি, বিস্ফোরক জলপাইগুড়ির বিজেপি নেতা

উপনির্বাচনে আসানসোল ও বালিগঞ্জে ভরাডুবি হয়েছে বিজেপির। তারপর থেকেই জেলায় জেলায় বিজেপিতে দেখা দিয়েছে বিদ্রোহ। রবিবার রাজ্য ও জেলা নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন দুই বিজেপি বিধায়ক।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: উপনির্বাচনে (WB By Poll 2022) ধাক্কা খাওয়ার পর অস্বস্তি বাড়ছে বঙ্গ বিজেপিতে (BJP) । জেলা নেতৃত্বের সমালোচনা করে মুখ খুললেন জলপাইগুড়ির (Jalpaiguri) প্রাক্তন সহ সভাপতি অলোক চক্রবর্তী। সাংগঠনিক রদবদল নিয়ে সরব হয়েছেন তিনি। এই প্রসঙ্গে বর্তমান জেলা সভাপতির দাবি, সক্রিয় কর্মীদেরই দায়িত্ব দেওয়া হয়েছে। এনিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।

জেলায় জেলায় বিজেপিতে বিদ্রোহ: উপনির্বাচনে আসানসোল ও বালিগঞ্জে ভরাডুবি হয়েছে বিজেপির। তারপর থেকেই জেলায় জেলায় বিজেপিতে দেখা দিয়েছে বিদ্রোহ। রবিবার রাজ্য ও জেলা নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুর্শিদাবাদ ও বহরমপুরের দুই বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এবং সুব্রত মৈত্র। দলের রাজ্য সম্পাদকের পদ ছেড়েছেন গৌরীশঙ্কর। বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার ১০ নেতাও পদ থেকে অব্যাহতি চেয়ে রাজ্য নেতৃত্বকে চিঠি দিয়েছে। এবার ক্ষোভের সুর শোনা গেল জলপাইগুড়ির বিজেপির প্রাক্তন সহ সভাপতি অলোক চক্রবর্তীর গলায়। দলের সাংগঠনিক রদবদল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তাঁর দাবি, অনেক যোগ্য নেতাকেই বঞ্চিত করেছে বর্তমান জেলা নেতৃত্ব। অলোক চক্রবর্তী বলেন, “খাঁটি সোনা ছাড়া দল চলতে পারে না। এখন দলে অদক্ষ কর্মীদের সামনে এনে পিছনে সরিয়ে দেওয়া হচ্ছে দক্ষ কর্মীদের।’’

সম্প্রতি জলপাইগুড়ি জেলায় মণ্ডল সভাপতি পদে রদবদল করে গেরুয়া শিবির। আগে মণ্ডল সভাপতি ছিলেন ৩৩ জন।এবার তা বেড়ে ৩৫ করা হয়েছে। তারমধ্যে ৩১ জনই নতুন মণ্ডল সভাপতি হয়েছেন। একসঙ্গে এত নতুন মুখ আনায় বর্তমান জেলা নেতৃত্বের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তীব্র বিষোদগার করেছেন প্রাক্তন জেলা সহ সভাপতি।  যা শুনে প্রাক্তনকে পাল্টা জবাব দিয়েছেন বিজেপির বর্তমান জেলা সভাপতি।

জলপাইগুড়ির বিজেপি সভাপতি বাপি গোস্বামী বলেন, “যারা পার্টির মিটিং মিছিল বাদ দিয়ে শুধু ফেসবুক, হোয়াটস্যাপ, ট্যুইটার নিয়ে পার্টি করবে তাদের কী প্রয়োজন, তাই এবার নবীনদের সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।’’ এই অবস্থায় পাল্টা খোঁচা দিয়েছে তৃণমূল। জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিজিৎ সিংহ  বলেন, “এই মুহূর্তে বিজেপি কোনও লোক পাচ্ছে না আর বিজেপিতে রাজনীতিগত ভাবে কেউ যোগ দিতেও চাইছে না, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব।’’

আরও পড়ুন: North 24 Parganas News: অনুব্রতকে নিয়ে বিস্ফোরক বিজেপি বিধায়ক, বনগাঁ থানায় অভিযোগ দায়ের তৃণমূলের

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Bankura News: বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ
বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ
Jadavpur Chaos: যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget