এক্সপ্লোর

North 24 Parganas News: বাম আমলেও নিয়োগে দুর্নীতি! বিস্ফোরক নিউ ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান

Municipal Recruitment Scam: নিউ ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যানের অভিযোগ, ১৯৯৬ সালে ৩৩ জনকে বেআইনিভাবে নিয়োগ করেছিল বাম সরকার।

সমীরণ পাল, নিউব্যারাকপুর: পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হানার ২৪ ঘণ্টার মধ্যে বাম আমলে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুললেন নিউ ব্যারাকপুর পুরসভার তৃণমূল চেয়ারম্যান। সোশাল মিডিয়ায় ভাইরাল পুরপ্রধান প্রবীর সাহার বক্তব্য।

নিউ ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যানের অভিযোগ, ১৯৯৬ সালে ৩৩ জনকে বেআইনিভাবে নিয়োগ করেছিল বাম সরকার। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত অয়ন শীলও বাম জমানায় প্রচুর সুযোগ-সুবিধা পেয়েছেন বলে তৃণমূল পুরপ্রধানের দাবি। দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করলে, বাম আমলের দুর্নীতি নিয়েও পাল্টা খেলা হবে বলে হুঁশিয়ারি দেন নিউ ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান। বামেদের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

বাম আমলে নিয়োগ দুর্নীতির অভিযোগ: ভাইরাল হওয়া ওই ভিডিও শোনা যাচ্ছে পুরপ্রধান বলছেন,  "১৯৯৬ সাল, নিউ ব্যারাকপুর পুরসভায় ৩৩টা নিয়োগ হয়েছে। যার ২৯টার অ্যাপ্রুভাল ৯৬ সালের পর ২০১৬ সাল মা-মাটি-মানুষের সরকার দিয়েছে। অন্যায় করেছে? অয়ন শীল যে কোম্পানির নামে খুলেছে, ২০০২ সাল থেকে সে বাম জমানার পুরস্কারপ্রাপ্ত ছিল। হুগলি জেলা পরিষদ বামফ্রন্টের ছিল, অয়ন শীল পরীক্ষা দিয়েছিল। পঞ্চায়েতে অয়ন শীল পরীক্ষা দিয়েছে। স্কুল শিক্ষা পর্ষদে অয়ন শীল পরীক্ষা দিয়েছে।'' 

আদালতে সমালোচনার মুখে ED ও CBI: পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি অভিযান ঘিরে শোরগোল পড়ে গেছে রাজ্য-রাজনীতিতে। এরই মধ্যে পুরসভায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ED-র রিপোর্ট দেখে রীতিমতো অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। রিপোর্ট নিয়ে সমালোচনার মুখে পড়তে হল সিবিআইকেও। এই মামলাতেই রাজ্য সরকারের ভূমিকারও ভর্ৎসনা করলেন বিচারপতি।শুক্রবার পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলা সংক্রান্ত রিপোর্ট হাইকোর্টে পেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই রিপোর্ট দেখে বিচারপতি অমৃতা সিন্হা তাঁর পর্যবেক্ষণে বলেন, রিপোর্টে নতুন কী আছে? যা যা পদক্ষেপ নিয়েছেন, সেগুলো আগেই হয়েছে। তদন্তের গতি এত শ্লথ কেন? যা পরিসংখ্যান দিয়েছেন, সেগুলো সব আমার নির্দেশনামাতেই আছে। তাহলে আর মুখ বন্ধ খামে রিপোর্ট দিয়ে লাভ কী? এটা একেবারেই সন্তোষজনক নয়।                      
 
ইডির তরফে যুক্তি দেওয়া হয়, মূল তদন্ত সিবিআই করছে। ফলে তার ওপর নির্ভর করে রিপোর্ট তৈরি করা হয়েছে। ইডি এদিন মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করলেও, সিবিআইয়ের পক্ষ থেকে বলা হয়, রিপোর্ট তৈরি হয়ে গেছে। তবে আদালতে পেশ করতে আরও কিছুদিন সময় লাগবে। বিচারপতি সিন্হা প্রশ্ন করেন, একবার বলছেন রিপোর্ট তৈরি। এরপর এখন বদলাতে চাইছেন? এরপরই বিচারপতি তাঁর নির্দেশে উল্লেখ করেন, আগামী বুধবার, সিবিআই ও ইডি - দুই এজেন্সিকেই মুখবন্ধ খামে তাদের রিপোর্ট জমা দিতে হবে।

আরও পড়ুন: Diabetes in India: চোখ রাঙাচ্ছে ডায়াবেটিস! গোয়ায় সর্বোচ্চ, ICMR রিপোর্টে বাংলার ছবিটা কী?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget