এক্সপ্লোর

North 24 Parganas News: খুনের চেষ্টা-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার জগদ্দলের ৫ তৃণমূল কর্মী

North 24 Parganas Crime: জগদ্দলে জমি ব্যবসায়ীকে মারধর, তোলাবাজি, খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ ৫ জনকে গ্রেফতার করল পুলিশ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: জগদ্দলে (Jagatdal) তৃণমূল বিধায়কের ৫ ঘনিষ্ঠ গ্রেফতার। জমি ব্যবসায়ীকে মারধর, তোলাবাজি, খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় বিজেপির (BJP) বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বিধায়ক সোমনাথ শ্যাম। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির। 

 জমি ব্যবসায়ীর পেটে পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি। খুনের চেষ্টা, মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল জগদ্দলের বিধায়কের ঘনিষ্ঠ ৫ তৃণমূল কর্মীকে। ভাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের হাঁসিয়া ঘোষপাড়ায় জমি প্লটিংয়ের কাজ করছেন রামমোহন পল্লির বাসিন্দা, পেশায় জমি ব্যবসায়ী সমীর চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, মঙ্গলবার দুপুরে ৩ দুষ্কৃতী এসে কাজ বন্ধ রাখতে বলে। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের ভাইয়ের নাম করে হুমকি, মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। ব্য়বসায়ী দাবি করেন, বচসা চলাকালীন এক দুষ্কৃতী পেটে পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকিও দেয়। ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতেই ৫ তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে ভাটপাড়া থানার পুলিশ। যা নিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে শুরু হয় বাকযুদ্ধ।

জগদ্দল  তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেছেন, প্লটিং দেখার জন্য বলেছিলাম। মিথ্যে অভিযোগ। বিজেপির চক্রান্ত ধৃততের বিষয়ে যা বলছে, তা একটু রাখতে হবে। ব্যারাকপুর বিজেপির সাধারণ সম্পাদক অভিষেক ভট্টাচার্য বলেন, যতদিন তৃণমূলের সঙ্গে থাকবেন ততদিন আপনি ওদের দলে, যেই টাকা দেবেন না, ওমনি মারধর হুমকি, আমাদের বিরুদ্ধে হাস্যকর অভিযোগ। পুলিশ সূত্রে খবর, অভিযোগপত্রে বিধায়কের ভাইয়ের নাম নেই। প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে বিধায়কের ভাইয়ের কোনও যোগসূত্রও মেলেনি। 

আরও পড়ুন, এই জেলার সমুদ্র ফিরিয়ে দেয় সম্পর্ক, এখানের মাটি থেকেই মাস্টার স্ট্রোক বঙ্গ-রাজনীতিতে

গতবছর এমনই এক ঘটনা ঘটেছিল খড়গপুরে। খড়গপুরের ওল্ড সেটেলমেন্ট এলাকায় বাড়ির সামনেই গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল এলাকার পরিচিত মুখ, তৃণমূল কর্মী, ভেঙ্কট রাওকে। সেই ঘটনায় এবার গ্রেফতার করা হয়েছিল গতবছর এক তৃণমূল কর্মীই। আর তারপর থেকেই এই খুন ঘিরে শাসকদলের মধ্যেকার দ্বন্দ্বের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। যদিও তা মানতে নারাজ তৃণমূল শিবির। তৃণমূল কর্মী ভেঙ্কট রাও খুন হওয়ার ৫ দিনের মাথায়,  শুভম সোনার, ঈশ্বর রাও ও জে কৃষ্ণা রাও নামে তিনজনকে গ্রেফতার করে খড়গপুর টাউন থানার পুলিশ। ধৃত এই ৩ জনের মধ্যে শুভম সোনার এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী বলে পরিচিত। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget