এক্সপ্লোর

North 24 Parganas News: শিরিষ গাছের ডাল ভেঙে মৃত দুই

Bongaon News: আহতদের উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: যশোর রোডের উপর শিরিষ গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু (Death) হল দুজনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, মৃত দুই ব্যক্তির মধ্যে একজনের নাম রতন মণ্ডল।

গাছের ডাল ভেঙে দুজনের মৃত্যু-

স্থানীয় সূত্রে জানা হিয়েছে, চাঁদপাড়া বিডিও অফিসের পাশে মুরগির মাংসের দোকানটি একটি শিরিষ গাছের নিচে ছিল। এদিন ওই দোকানের উপর ভেঙে পড়ে শিরিষ গাছের বড় ডাল। ঘটনায় গুরুতর জখম হন বেশ কয়েকজন ব্যক্তি। তাঁদের দ্রুত নিয়ে যাওয়া হয় বনগাঁ হাসপাতালে। স্থানীয় ব্যক্তিরা জানাচ্ছেন, প্রতিদিনের মতো এদিন সকালেও দোকান খুলেছিলেন রতন মণ্ডল। বেলা বারোটা নাগাদ দোকানের উপর শিরিষ গাছের একটি বড় ডাল আচমকা ভেঙে পড়ে। সেই সময়ে ওই দোকানে ছিলেন তিন থেকে চারজন ব্যক্তি। গাছের ডাল পড়ে ভেঙে যায় দোকান ঘর। দোকানে থাকা প্রত্যেকেই কম বেশি আহত হন এই ঘটনা। যদিও দুজনের আঘাত ছিল গুরুতর। স্থানীয় বাসিন্দারা ক্রেনের সাহায্যে গাছের ডাল তোলার কাজে হাত লাগান। এরপর আহতদের উদ্ধার করে বনগাঁ (Bongaon) মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে।

আরও পড়ুন - North 24 Paraganas: আমের গুদামে আগুন, লক্ষাধিক টাকার ক্ষতি বলে দাবি ব্যবসায়ীদের

অন্যদিকে, গতকাল বোমা বিস্ফোরণে মৃত্যু হল এক কিশোরের। জানা গিয়েছে, রুইয়া মধ্যপাড়ার বাসিন্দা এক প্রৌঢ় এদিন রহড়া থানার পিছনের একটা ঝোপ থেকে একটা কৌটো নিয়ে বাড়িতে নিয়ে যান। এরপর নাতিকে ওই কৌটো খুলে দেখতে বলেন। নাতি সেটা নিয়ে নাড়াচাড়া করতেই  বাড়ির মধ্যেই বিস্ফোরণের ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতাল (Barrackpore BN Basu Sub-Divisional Hospital) ও পরে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে (Sagar Dutt Medical College Hospital) নিয়ে গেলে কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget