এক্সপ্লোর

North 24 Parganas: সতর্ক পুলিশ-প্রশাসন-দমকল, কড়া নজরদারিতে পানিহাটিতে শুরু দণ্ড মহোৎসব

Danda Mohotsav: তীব্র তাপে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। তারই মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে মহোৎসবতলা ঘাট এলাকায় শুরু হলে দণ্ড মহোৎসব।

সমীরণ পাল, পানিহাটি: উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) পানিহাটিতে (Panihati) শুরু হল দণ্ড মহোৎসব। গত বছরের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে আরও সতর্ক পুলিশ-প্রশাসন-দমকল। নজরদারি চলছে সিসিটিভি ক্যামেরায়। ওড়ানো হচ্ছে ড্রোন। মেলার নিরাপত্তা ক্ষতিয়ে দেখেন ব্যারাকপুরের (Barrackpore) পুলিশ কমিশনার।

পানিহাটিতে শুরু দণ্ড মহোৎসব: তীব্র তাপে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। তারই মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে মহোৎসবতলা ঘাট এলাকায় শুরু হলে দণ্ড মহোৎসব। সকাল থেকেই দই চিঁড়ের মেলায় ভিড় করেছেন ভক্তরা। মেলায় ঢোকার মুখে হঠাৎ নামল বৃষ্টি। তীব্র তাপদাহে যখন শরীর পুড়ে যাওয়ার জোগাড় তখন মিলল স্বস্তি। একটু পরেই ভুল ভাঙল সবার। স্বস্তি ষোলআনা হলেও বৃষ্টিটা নকল। গত বছরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার আরও সতর্ক পুলিশ-প্রশাসন-দমকল। তার মধ্যেও অসুস্থ হয়ে পড়লেন কয়েকজন।

শোনা যায় পানিহাটির এই দণ্ড মহোৎসব ৫০০ বছরেরও বেশি পুরনো। কথিত আছে, গঙ্গা পথে যাওয়ার সময়, মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের নৌকা এই ঘাটেই ভিড়েছিল। এখানে বসে দই-চিঁড়ে খেয়েছিলেন তিনি। সেই ঘটনাকে স্মরণ করেই এই মেলা শুরু হয়। উদ্যোক্তা এই মন্দির কমিটি। সাহায্য করে পানিহাটি পুরসভা। প্রতিবারের মতো এবারও মেলা উপলক্ষ্যে অসংখ্য ভক্ত সমাগম হয়েছে পানিহাটিতে গঙ্গার পাশে, ইসকনের এই মন্দিরে।         

গতবছর এই দই-চিঁড়ের মেলায়  চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ভিড়ের চাপে পদপিষ্ট, ৪ জনের মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়েন প্রায় ৫০ জন পুণ্যার্থী। তাঁদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই পরিস্থিতিতে মেলা বন্ধ করে দেয় প্রশাসন। পুণ্যার্থীদের মেলার মাঠ থেকে বের করা হয়। এই ঘটনার পর রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন পুণ্যার্থীরা। তাঁদের অভিযোগ, মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত পুলিশ ছিল না। ছিল না অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও। সেই কথা মাথায় রেখে এবার আরও সতর্ক প্রশাসন। তৈরি করা হয়েছে মেডিক্যাল ক্যাম্প। রয়েছেন পুরসভার কর্মী, ভলান্টিয়াররা। জোরদার করা হয়েছে মেলার নিরাপত্তাও। মেলা মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরায়। মোতায়েন করা হয়েছে অন্তত ৫০০ পুলিশ। নজরদারি চালাতে পুরসভার তরফে ওড়ানো হচ্ছে ড্রোন।  প্রশাসন সতর্ক থাকলেও তীব্র গরমে এদিনও অসুস্থ হয়ে পড়েন কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসন।

 

আরও পড়ুন: London Tour : যামিনী রায়, সত্যজিৎ রায়, গুরু দত্ত, পণ্ডিত রবিশঙ্করের উজ্জ্বল উপস্থিতি ব্রিটিশ মিউজ়িয়ামে; নজর কাড়বে কালী মূর্তিও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
TMC Leader Arrested: গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget