এক্সপ্লোর

Kidnapping Case: অনলাইন সূত্র ধরেই সাফল্য, গাইঘাটার অপহৃত ২ ভাই-বোনকে উদ্ধার করল পুলিশ

Gaighata Kidnapping Case: ৫০০ টাকার অনলাইন লেনদেনের সূত্র ধরে ২০ দিন পরে নেপাল সীমান্ত থেকে উদ্ধার গাইঘাটার নিখোঁজ নাবালিকা ভাই-বোন।

সমীরণ পাল,উত্তর ২৪ পরগনা: গাইঘাটার ঠাকুরনগরের শিমুলপুর থেকে অপহৃত নাবালিকা দুই ভাই-বোনকে বিহার নেপাল সীমান্তের রক্সৌল থেকে উদ্ধার করল গাইঘাটা থানার পুলিশ।অপহরণের ২১ দিন পর, গাইঘাটা থানার পুলিশের বিশেষ দল উদ্ধার করে নিয়ে আসে তাঁদের। শিশুদের পরিবারের দারিদ্র্যের সুযোগ নিয়ে বিহার একটি পাচার চক্রের  হাতে তুলে দেওয়া হয় । ঘটনায় ইতিমধ্যে  এক মহিলাকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ।

আজ আদালতে গোপন জবানবন্দি

ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ। মোবাইলে একটি ফোন আসে তাতে বলা হয় যে, ট্রেনের টিকিট কেটে এই নাম্বারে পাঠানোর জন্য । সেই মোবাইল ফোনের সূত্র ধরেই গোটা ঘটনার কিনারা করেছে গাইঘাটা থানার পুলিশ । উদ্ধার হওয়া শিশুদের আজ বনগাঁ আদালতে গোপন জবানবন্দি নেওয়া হবে। গাইঘাটার আরো এক মহিলার পাচারের সঙ্গে যুক্ত ছিল তাকে খুঁজছে পুলিশ।

কীভাবে উদ্ধার গাইঘাটার নিখোঁজ নাবালিকা ভাই-বোন ?

৫০০ টাকার অনলাইন লেনদেনের সূত্র ধরে ২০ দিন পরে নেপাল সীমান্ত থেকে উদ্ধার গাইঘাটার নিখোঁজ নাবালিকা ভাই-বোন। বাবা মায়ের দাবি,  নাচ এবং দেহ ব্যাবসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। দোষীদের শাস্তি চাই। পরিবার সূত্রে জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসের ১ তারিখ সন্ধ্যায় গাইঘাটা শিমুলপুর পঞ্চায়েতের বনিকপাড়া এলাকা থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায় ১৩ বছরের এক নাবালিকা ও ১০ বছরের এক নাবালক ভাই-বোন। ওইদিনই গাইঘাটা থানা দারস্থ হয় তাদের পরিবারের সদস্যরা। অভিযোগ পেয়ে গাইঘাটা থানার পুলিশ তদন্ত নেমে বিহার নেপাল সীমান্তের রক্সৌল থেকে তাদের উদ্ধার করে।

সিসিটিভি ফুটেজ দেখে ঠাকুরনগরের এক যুবতীকে আটক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্ত নেমে প্রথম দিকে কোন সূত্র না পেলেও এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে ঠাকুরনগরের এক যুবতীকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে। তার ব্যাংক অ্যাকাউন্টে একটি ৫০০ টাকার অনলাইন লেনদেনের সূত্র পায় পুলিশ। তারপর পুলিশ তাকে গ্রেফতার করে। আর সেই সূত্র ধরে গাইঘাটা থানার পুলিশের ৪ সদস্যের একটি দল বিহারে পাড়ি দেয়। সেখানে নেপাল বিহার সীমান্তের রক্সৌল এলাকায় তাদের সন্ধান পায়। সেখান থেকে তাদের উদ্ধার করে আজ ভোরে গাইঘাটা থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, বাচ্চা দু'টি গত দুবছর ধরে তার সৎ মা এবং বাবার সঙ্গে থাকতেন। বিভিন্ন সময়ে তার বাবা-মা বাচ্চার দুটিকে মারধর করতে বলে পুলিশ জানতে পেরেছে। আর সেই অভিমানেই বাড়ি ছেড়েছিল বাচ্চা দুটি।

আরও পড়ুন, শোভনদেবের 'ভাইরাল' বক্তব্যে 'পচা আলুর' কনসেপ্ট বোঝালেন রাহুল-সুজন

'গাইঘাটা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ'

পরিবারের দাবি, এক তারিখে সকালে কাজে বেরিয়ে যায় উদ্ধার হওয়া বাচ্চার বাবা এবং দুপুরে কাজে বেরিয়ে যায় তার সৎ মা। বাড়িতে তখন তারা তিন ভাইবোন ছিলেন। সন্ধ্যায় তার ছোট ছেলের কাছ থেকে জানতে পারে নাবালিকা দুই ভাই বোন কোনও এক মেয়ের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তারপরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন। 
বাচ্চার বাবা এবং সৎ মায়ের দাবি, তারা বাচ্চা দুটিকে খুব ভালবাসতেন, কখনোই মারধর করতেন না। গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস বলেন, আর্থিক অনটনে অনেক সময় এইসব বাচ্চারা বাড়ি ছেড়ে চলে যায় এবং বিক্রি হয়ে পাচার হয়ে যায়। প্রশাসনের পক্ষ থেকে বারবার বিভিন্নভাবে প্রচার চালানো হচ্ছে, তারপরও অনেক ক্ষেত্রে বাল্যবিবাহ এবং বাচ্চা-পাচার রোধ করা যাচ্ছে না। এবং গাইঘাটা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget