এক্সপ্লোর

Bengal Scam: শোভনদেবের 'ভাইরাল' বক্তব্যে 'পচা আলুর' কনসেপ্ট বোঝালেন রাহুল-সুজন

Rahul Sujan on Sovandeb: 'যে চোর, সে চোর', দুর্নীতি নিয়ে বিস্ফোরক হন শোভনদেব, আর তার কথা টেনেই একগুচ্ছ প্রশ্ন ছুঁড়ে দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা এবং বাম নেতা সুজন চক্রবর্তী।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: দুর্নীতি ইস্যুতে শোভনের বিস্ফোরক মন্তব্য নিয়ে এবার মুখ খুলল বাম-বিজেপি। ফের দুর্নীতি (Scam) নিয়ে সরব  খড়দহের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chatterjee)l এদিন খড়দহ বিধানসভার বিলাকান্দায় দলের একটি অনুষ্ঠানে তিনি বলেন,' বিধানসভায় আমি বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, কোর্ট থেকে পরিষ্কার হয়ে আসতে হবে। নইলে দল কাউকে স্বীকার করবে না। যে চোর, সে চোর। প্রমাণ হলে, দল তাঁকে সহ্য করবে না। সে যেই হোক, তাই বলে সবাই খারাপ, এটা হতে পারে না l' আর এবার এই ইস্যুতেই এবার তোপ দাগলেন বিজেপি নেতা রাহুল সিনহা এবং বাম নেতা সুজন চক্রবর্তী (Rahul Sinha and Sujan Chakraborty)। 

 বস্তায় কিছু আলু পচা থাকলে গোটা বস্তায় পচন ধরে :রাহুল সিনহা   

এদিন রাহুল সিনহা বলেন, 'যে ভাষণ শোভনবাবু দিচ্ছেন, সেই ভাষণ কি ওনার দলের যিনি প্রধান, তাঁরা কি এই ভাষণটাকে অ্যাডমিট করছে ? কারণ অনুব্রত মন্ডলের মতো এত বড় চোর, যিনি গরুপাচারে অভিযুক্ত, এত বিশাল সম্পত্তি, তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়, বীরের সম্মান দিচ্ছেন। তাহলে শোভনবাবুর যে বক্তব্য, যেটা মমতা-অভিষেকের নাম দিয়ে শুরু হল, সেই বক্তব্য তো প্রথমেই শেষ হয়ে গেল। আলু বস্তায় যদি কিছু আলু পচা থাকে, ধীরে ধীরে গোটা বস্তাটাতেই পচন ধরে। এটাই আজকের তৃণমূলের ক্ষেত্রে হয়েছে। বক্তব্যের সময় বড়বড় কথা বলতে ভাল লাগে, কিন্তু বাস্তবে বক্তব্যের সঙ্গে কোনও মিল নেই।'

সুর-বেসুর সব মিলে মিশে একাকার :সুজন চক্রবর্তী

অপরদিকে সুজন চক্রবর্তী বলেন, 'তৃণমূল আর বিজেপির নেতারা পারস্পরিক দ্বৈরথে লেগেছেন। যে যার নিজের মত কথা বলছেন, সুর-বেসুর সব মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে।' মূলত রাজ্যে ইতিমধ্যেই একাধিক দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে শাসকদলের হেভিওয়েট নেতা-মন্ত্রীদের। গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল।  একই মামলায় অনুব্রত ঘনিষ্ঠদেরও হেফাজতে নিয়েছে সিবিআই। এদিকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ  অর্পিতা মুখোপাধ্যায় । দুজনের রয়েছেন এখন জেলে। পাশাপাশি আরও একাধিক মামলাতেও নাম জড়িয়েছে অনুব্রত-পার্থ-র। এদিকে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন, কল্যাণময়, শান্তিপ্রসাদ, সুবীরেশ। যার জেরে রাজ্যের শিক্ষাব্যবস্থার পাশাপাশি উপচার্য পদেরও সম্মানহানি হয়েছে বলে বিস্ফোরক খোদ সৌগত রায়। 

আরও পড়ুন,  'একই লোক, তাঁর কী মহৎ গুণ', সুবীরেশ গ্রেফতারে বিস্ফোরক সৌগত রায়

প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি ইস্যুতে সদ্য গ্রেফতার হয়েছেন এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য।এক সময় তিনি শ্যামাপ্রসাদ কলেজের অধ্যক্ষ ছিলেন। তৃণমূল জমানায় তিনি অধ্যক্ষ-উপাচার্য সংগঠনের শীর্ষ পদ সামলেছেন। বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং  দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। গত মাসেই শিলিগুড়িতে এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও যায় সিবিআই।  এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য বাড়িতে অভিযান চালায় ১০ জনের সিবিআই প্রতিনিধি দল। সেসময় প্রকাশ্যে আসে, বাগ কমিটির রিপোর্টে নাম ছিল এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যানের। তবে এখানেই শেষ নয়, নাম জড়িয়েছে শাসকদলের আরও একাধিক জনের। আর এবার এহেন পরিস্থতিতেই দুর্নীতি নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। 

সেরা শিরোনাম

Chorbagan Sarbojonin Stampede Deaths: ‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা
‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনার নেপথ্যে কী ? মুখ্যমন্ত্রী বললেন..
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনার নেপথ্যে কী ? মুখ্যমন্ত্রী বললেন..
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
Kunal on Chorbagan Stampede : পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৮ জনের ! কুণাল ঘোষ বললেন...
পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৮ জনের ! কুণাল ঘোষ বললেন...

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget