এক্সপ্লোর

Titagarh Blast: টিটাগড়ের স্কুলে বিস্ফোরণ নিয়ে তরজায় বিজেপি-তৃণমূল, কটাক্ষ সিপিএমের

Political Slugfest: টিটাগড়ের স্কুলে বিস্ফোরণ নিয়ে শুরু রাজনৈতিক তরজা। তৃণমূলকে বিঁধলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তৃণমূল নেতা ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহের পাল্টা, 'ওঁর কথার জবাব দেব না।' কটাক্ষ সিপিএমের।

সমীরণ পাল, টিটাগড়: টিটাগড়ের (titagarh) স্কুলে বিস্ফোরণ (blast) নিয়ে শুরু রাজনৈতিক তরজা (political slugfest)। তৃণমূলকে (TMC) বিঁধে হুগলির (hooghly) বিজেপি সাংসদ (BJP MP) লকেট চট্টোপাধ্যায়ের (locket chatterjee) প্রতিক্রিয়া, 'গোটা বাংলা সন্ত্রাসের আঁতুরঘর হয়ে গিয়েছে।...এরা ছোট বাচ্চাদেরও ছাড়ছে না'। জবাব দিতে ছাড়েননি তৃণমূল নেতা ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহও। বলেন, 'ওঁর কথার কোনও জবাব দেব না।...তবে অপরাধী নিশ্চিত ভাবে ধরা পড়বেই'। তৃণমূল-বিজেপি দুপক্ষেরই তীব্র সমালোচনা সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর কথায়।

কী বলল বিজেপি?
হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ, 'এখন একটাই শিল্প রয়েছে। বোমা শিল্প। এরা ছোট বাচ্চাদেরও ছাড়ছে না। সেদিন অভিষেক বন্দোপাধ্যায় যে ভাবে বলেছেন মাথায় গুলি করতাম, তারই জের এগুলো। এটা বলে উনি সকলে ছাড়পত্র দিয়ে দিয়েছেন।... সিবিআই তদন্ত হওয়া উচিত।' মমতা বন্দোপাধ্যায় গোটা ঘটনাকে যে চেপে দেওয়ার চেষ্টা করবেন, সেই অভিযোগও আনেন লকেট। 

পাল্টা তৃণমূলের...
হুগলির সাংসদের কথার কোনও জবাব দিতে চাননি ব্যারাকপুরের সাংসদ ও তৃণমূল নেতা অর্জুন সিংহ। তবে বলেন, 'অপরাধী ধরা না পড়লে আমাদের সব রকম আন্দোলন করা দরকার। কিন্তু অপরাধী নিশ্চিত ভাবে ধরা পড়বে। চার দিকে সিসিটিভি রয়েছে। পুলিশ তাকে তদন্ত করে ধরবে, এই ব্যাপারে আমরা নিশ্চিত।' কিন্তু এমন হল কেন? দাপুটে নেতার ধারণা, হয়তো কাউকে ভয় দেখানোর জন্য এমন করা হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে কারও ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ লক্ষ্য হতে পারে বলেও ধারণা তাঁর।

কটাক্ষ সিপিএমের...
তৃণমূল ও বিজেপি, দুপক্ষকেই একহাত নিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বলেছেন, 'লাঠি, গুলি, বোমা, বন্দুক-- এতো কার্যত বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে আছে বাংলা। বিস্ফোরণের পর বিস্ফোরণ! শুধু খাগড়াগড় বা পিংলা নয়, গোটা রাজ্যজুড়ে ভয়ঙ্কর বিপজ্জনক পরিস্থিতি যার একটা নমুনা টিটাগড়। টিটাগড়ই কেন? যারা তৃণমূল তারাই বিজেপি, যারা বিজেপি তারাই তৃণমূল।' ইঙ্গিতটা কার দিকে, সেটা নিয়ে এর মধ্যেই চর্চা শুরু হয়েছে। সুজনের আরও অভিযোগ, 'বাংলার গোটা শিক্ষাব্যবস্থার সর্বনাশ করা হয়েছে।'

কী ঘটেছিল?
ক্লাস চলাকালীন স্কুলের ছাদে বিস্ফোরণ। টিটাগড়ের সাউথ স্টেশন রোড এলাকায় বিস্ফোরণ। বিস্ফোরণে আতঙ্কিত ছাত্র-ছাত্রীরা। বাইরে থেকে বোমা ছোড়া হয়েছিল, না বোমা মজুত ছিল? খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক ভাবে ধারণা, বাইরে থেকেই বোমা ছোড়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ১১টা নাগাদ এই ঘটনা ঘটে। সাউথ স্টেশন রোড এলাকায় ওই স্কুলটি যেখানে অবস্থিত, সেটি ঘনবসতিপূর্ণ এলাকা। ক্লাস চলাকালীন আচমকাই ছাদে প্রচণ্ড জোরে বিস্ফোরণের শব্দ হয়। তাতে আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকারা। শুরু হয় হুড়োহুড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে টিটাগড় থানার পুলিশ।

আরও পড়ুন:ক্লাস চলাকালীন স্কুলের ছাদে বিস্ফোরণ, চাঞ্চল্য টিটাগড়ে, আতঙ্কিত পড়ুয়া, এলাকাবাসী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Leader Arrested: গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget