এক্সপ্লোর

Post Poll Violence: জগদ্দলে আক্রান্ত বিজেপি কর্মী, সিবিআই তদন্তের দাবি অর্জুন সিংহের, 'মানসিক ভারসাম্য হারিয়েছেন', কটাক্ষ তৃণমূলের

কলকাতা হাইকোর্টের নির্দেশে সোমবার থেকে রাজ্যে ভোট পরবর্তী হিংসার গুরুতর অভিযোগগুলির তদন্ত শুরু করেছে সিবিআই...

সমীরণ পাল, জগদ্দল: রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগে সিবিআই তদন্তের মধ্যেই নতুন একটি ঘটনায় সিবিআই তদন্ত দাবি করলেন অর্জুন সিংহ। রবিবার জগদ্দলে আক্রান্ত হন এক ব্যক্তি। আহতকে বিজেপি কর্মী বলে দাবি করে সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ।

কলকাতা হাইকোর্টের নির্দেশে সোমবার থেকে রাজ্যে ভোট পরবর্তী হিংসার গুরুতর অভিযোগগুলির তদন্ত শুরু করেছে সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, খুন, ধর্ষণ ও অস্বাভাবিক মৃত্যুর মতো ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

এই পরিস্থিতিতে নতুন একটি ঘটনায় সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করলেন ব্য়ারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। রবিবার জগদ্দলের পাল ঘাট রোড এলাকায় আক্রান্ত হন রোহিত সাউ ওরফে বান্টি। 

তাঁকে ঘর থেকে বের করে নিয়ে নিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহত রোহিতকে প্রথমে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রেফার করা হয় অ্যাপোলো হাসপাতালে। 

মঙ্গলবার আক্রান্তের বাড়িতে যান সাংসদ অর্জুন সিংহ। আহত ব্যক্তিকে বিজেপি কর্মী বলে দাবি করে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছেন তিনি। সেই সঙ্গে সওয়াল করেছেন সিবিআই তদন্তের পক্ষে। 

ব্য়ারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ বলেন, সারা বাংলা, বিশেষ করে ব্য়ারাকপুরকে গুণ্ডাদের হাতে তুলে দেওয়া হয়েছে। জেহাদি গুণ্ডাদের হাতে ছেড়ে দেওয়া হয়েচে। বাম জমানায় রাস্তা চেনা যেত অমুক গুন্ডার গলি। সেই দিন ফিরে এসেছে। এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে থানা। বাড়ি থেকে ক্রিমিনালরা টেনে নিয়ে যাচ্ছে। পুলিশ বাড়ির লোককে ধমকাচ্ছে। যেখানে সিবিআই, সিটের তদন্ত হচ্ছে, সেখানে পুলিশের ভূমিকাটা বুঝতে পারছেন। এই কেস সিবিআইয়ের দিকে যাবেই। আমরা বলেছি এফআইআর করতে। একেবারে অ্যাটেম্পট টু মার্ডার।

অর্জুনের সিবিআই তদন্তের দাবিকে কটাক্ষ করেছে তৃণমূল। জগদ্দল তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, বান্টি এর আগেও মার্ডার কেসেও জড়িত ছিল। নিজেদের মধ্যে ঝামেলায় গণ্ডগোল। যারা মার খাচ্ছে তারা বিজেপি, যারা মারছে তারা তৃণমূল। এটাই বলতে চান অর্জুন সিংহ। মানসিক ভারসাম্য হারিয়েছেন। এরপর কেউ খেতে না পেলেও বলবে সিবিআই তদন্ত চাই। তাহলে আমিও অর্জুনের বিরুদ্ধে ভাটপাড়া পুরসভা ও কো-অপারেটিভে যে কেসগুলো রয়েছে তার সিবিআই চাইব।

জগদ্দল থানার পুলিশ সূত্রে দাবি, রবিবারের গণ্ডগোলে রোহিত ওরফে বান্টিই প্রথমে হামলা চালায়। পাল্টা মারধর করা হয় রোহিতকে। পলিশ সূত্রে খবর, ১৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তার মধ্যে গ্রেফতার হয়েছেন তিনজন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget