এক্সপ্লোর

Bongaon: বনগাঁয় বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল এক স্কুটি আরোহীর

North 24 Pargana Road Accident: ঘাতক গাড়ির চালক পলাতক। ঘাতক গাড়িটিকে আটক করেছে বনগাঁ থানার পুলিশ এবং চালকের তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সমীরণ পাল, বনগাঁ: বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল এক স্কুটি আরোহীর। 

উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার চাঁদা পাঁচ মাইল এলাকায় বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল এক স্কুটি চালকের। স্থানীয় সূত্রে খবর, এদিন গাড়াপোতার দিক থেকে বনগাঁর দিকে যাচ্ছিলেন ওই স্কুটি আরোহী। সেই সময় পাঁচ মাইল এলাকায় বনগাঁর দিক থেকে আসা বালি বোঝাই লরি তাকে ধাক্কা মারে। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে খবর মৃত স্কুটি চালকের নাম গোপাল বিশ্বাস। তাঁর বয়স ৩০ বছর। সে বাগদা থানার বেয়ারা পানপাড়া এলাকার বাসিন্দা। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। সাময়িক ভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় বনগাঁ বাগদা সড়কে। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ, পুলিশ এসে মৃত দেহটিকে উদ্ধার করে বনগাঁ মহাকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

ঘাতক গাড়ির চালক পলাতক। ঘাতক গাড়িটিকে আটক করেছে বনগাঁ থানার পুলিশ এবং চালকের তল্লাশি চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, পুজোর সময় ঠাকুর দেখে বাড়ি ফেরার সময় কিছু দিন আগে দুর্ঘটনার কবলে পড়তে হয়েছিল এক দম্পতিকে। পঞ্চমীর ভোরবেলায় ঘটনাটি ঘটে বাঁকড়ার জাপানি গেটের কাছে। আহত স্বামী-স্ত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, ঘটনার দিন রাত এগারোটা নাগাদ বাঁকড়ার বাসিন্দা কার্তিককুমার গুপ্ত তার স্ত্রী এবং দুই শিশুকে নিয়ে গাড়িতে চেপে হাওড়া এবং কলকাতার মন্ডপ দর্শন করতে বের হন। 

সারারাত ঠাকুর দেখার পর ঘটনার দিন সকাল পাঁচটা নাগাদ যখন তিনি বাড়ি ফিরছিলেন সেই সময় হাওড়া আমতা রোডের ওপর জাপানি গেটের গাছে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি ছোট লরিকে ধাক্কা মারে। এই দুর্ঘটনার ফলে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। 

গাড়ির চালক কার্তিককুমার গুপ্ত এবং তার স্ত্রীর মাথা ফেটে যায়। দুই শিশু অল্পের জন্য রক্ষা পায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা এবং বাঁকড়া পুলিশ ফাঁড়ির পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় নার্সিংহোমে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

সরকার, প্রশাসনের বারবার পদক্ষেপ ও সচেতনতা সত্ত্বেও ক্রমেই বেড়ে চলেছে পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণহীন গাড়ি চালিয়ে এভাবেই বিপদ ডেকে আনছেন অনেকেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget