এক্সপ্লোর

Sandeshkhali Chaos: ফের উত্তেজনা সন্দেশখালিতে, কেন TMC নেতাকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের ?

Sandeshkhali Agitation: বসিরহাটে অভিষেকের সভার দিনেই উত্তেজনা সন্দেশখালিতে..

উত্তর ২৪ পরগনা: ভোটের (Lok Sabha Elections 2024) আগে বসিরহাটে অভিষেকের সভার (Abhishek Banerjee) দিনেই ফের উত্তেজনা সন্দেশখালিতে (Sandeshkhali)। তবে এবারের অভিযোগটি পুরোপুরি ভিন্ন। যদিও অভিযোগের আঙুল সেই শাসকদলের দিকেই। সন্দেশখালিতে সরকারি প্রকল্পের ইট চুরির চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে (TMC)। 

কেন ফের TMC নেতাকে ঘিরে বিক্ষোভ সন্দেশখালির বাসিন্দাদের ?

ঠিকাদারের সঙ্গে মিলে অঞ্চল সভাপতি ইট চুরি করার চেষ্টা করছেন, এই অভিযোগে সন্দেশখালি ২ নম্বর ব্লকের দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তেজনা ছড়ায়। তৃণমূলের অঞ্চল সভাপতি ও ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, দিনকয়েক আগে সরকারি প্রকল্পের ইট আনা হলেও, মাঝপথে থমকে যায় কাজ। অভিযোগ, সেই ইট সরানোর চেষ্টা করছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি। সন্দেশখালি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের দাবি, বেঁচে যাওয়া ইট অন্যত্র কালভার্ট তৈরির কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তা নিয়ে গ্রামবাসীরা ভুল বোঝায় এই ঘটনা।  

'শেষ হয়েও হইল না শেষ..'

বহুদিন অধরা থাকার পর সম্প্রতি গ্রেফতার হয়েছে শেখ শাহজাহান। এদিন এই ইস্যুতেই বসিরহাটের সভা থেকে বিরোধীদের আক্রমণ করেন অভিষেক। বলেন, সন্দেশখালি নিয়ে রাজনীতি হয়েছে। শেখ শাহজাহানকে ইডি-সিবিআই ধরেনি, মমতার পুলিশ গ্রেফতার করেছে। সুদীপ্ত সেনকে ইডি-সিবিআই ধরেনি, মমতার পুলিশ গ্রেফতার করেছে। তৃণমূলের জনপ্রতিনিধিরা অন্যায় করে থাকলে রেয়াত নয়। অভিযোগের সত্যতা প্রমাণ হলে আমরা ব্যবস্থা নিই। যাঁদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ, তাঁদের গ্রেফতার করা হয়েছে। সিবিআই হেফাজতে শেখ শাহজাহান, কেন শিবু-উত্তমদের হেফাজতে নিচ্ছে না সিবিআই।' 

আরও পড়ুন, 'ভাল শিক্ষা দিতে হবে', বেআইনি নির্মাণ নিয়ে কড়া বার্তা বিচারপতি অমৃতা সিনহার

শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ

একের পর এক গ্রেফতারির পরও আতঙ্ক কাটছে না সন্দেশখালির। নতুন করে এদিন ফের উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি। সম্প্রতি সন্দেশখালিতে যায় বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে আইনজীবীদের দল। সন্দেশখালির বাসিন্দাদের বয়ান নথিভুক্ত করেন তাঁরা। জমি দখল থেকে সন্ত্রাস, শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ করেন গ্রামবাসীরা। অভিযোগ জানাতে পড়ে যায় দীর্ঘ লাইন। শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে প্রমাণ হিসেবে কেউ এনেছেন কাগজের কাটিংও। কেউ আবার বলেন, বারবার থানায় গেলেও কর্ণপাতই করেনি পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Haroa: তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget