এক্সপ্লোর

Justice Amrita Sinha On Illegal Construction : 'ভাল শিক্ষা দিতে হবে', বেআইনি নির্মাণ নিয়ে কড়া বার্তা বিচারপতি অমৃতা সিনহার

Justice Amrita Sinha On Illegal Construction: আদালতের পর্যবেক্ষণ, 'বেআইনি নির্মাণের সঙ্গে যুক্তদের ভাল শিক্ষা দিতে হবে। যাতে আগামীতে বেআইনি নির্মাণ বন্ধ হয়'।

সৌভিক মজুমদার, কলকাতা : গার্ডেনরিচ ( Garden Reach ) বিপর্যয়ে এখনও পর্যন্ত মৃত্যু ১০ জনের । এখনও ধ্বংসস্তূপের নীচে কারও আটকে থাকার আশঙ্কা। ভয়াবহ এই ঘটনার পরই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েছেন বেআইনি নির্মাণের ( Garden Reach Illegal Construction )  বিরুদ্ধে। স্বয়ং মেয়রও স্বীকার করে নিয়েছেন, এই নির্মাণের আইনি ছাড়পত্র ছিল না। এই বিপর্যয়ের পর পরপর বেশ কয়েকটি বেআইনি নির্মাণ ও বিপজ্জনক নির্মাণকে চিহ্নিত করা হয়েছে। যেগুলি যে কোনওদিন বহু মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এবার এইসব বেআইনি নির্মাণ রুখতে কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট ( Calcutta High Court ) । 

মঙ্গলবারের পর বুধবারও বিচারপতি অমৃতা সিনহা বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পর্যবেক্ষণ ব্যক্ত করলেন। বললেন, 'বেআইনি নির্মাণের সঙ্গে যুক্তদের ভাল শিক্ষা দিতে হবে। যাতে আগামীতে বেআইনি নির্মাণ বন্ধ হয়' । বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য, 'আদালত চোখ বন্ধ করে বসে থাকতে পারে না, বিচার না দিলে অন্যায় করা হবে। সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপর ডিভিশন বেঞ্চের কোনও স্থগিতাদেশ নেই। ' ১ লক্ষ টাকা জরিমানা দিতে না চাওয়ায়,  অভিযুক্তের জরিমানা বাড়িয়ে ২ লক্ষ টাকা করে কলকাতা হাইকোর্ট ।

মঙ্গলবারও বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় কড়া অবস্থান নেয় কলকাতা হাইকোর্ট। একটা বিল্ডিং যখন ভাঙে তখন কয়েক সেকেন্ড লাগে, আর সেই বিল্ডিং ভাঙতে ৩০ দিন সময় লাগবে কেন? ইকবালপুরের একটি বেআইনি নির্মাণ মামলায় মঙ্গলবার এই প্রশ্ন তোলেন বিচারপতি। আদালতের নির্দেশের পরও বেআইনিভাবে নির্মিত ৫ তলা একটি বাড়ি ভাঙা না হওয়ায় এদিন বিরক্তি প্রকাশ করে বিচারপতি বলেন,  বাইরের কলাম আর বিম ভাঙার নির্দেশ দেওয়া ছিল। বাইরের দেওয়াল ভাঙতেও এত সময় লাগবে কেন, সেই প্রশ্ন তোলেন বিচারপতি। বাড়ি ভাঙার নির্দেশ কার্যকর করতে পুরসভার আপ-টু-ডেট যন্ত্রপাতি রয়েছে কিনা তাও এদিন জানতে চান বিচারপতি।  উত্তরে সরকারি আইনজীবী জানান, যন্ত্রপাতির জন্য আদালতের নির্দেশ কার্যকর করতে সমস্যা হচ্ছে। এরপরই আধুনিক যন্ত্রপাতি আছে কিনা, তা জানতে চেয়ে পুর কমিশনারের থেকে ৯ এপ্রিলের মধ্যে হলফনামা তলব করেন তিনি। 

অন্যদিকে, এদিন বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশের ওপরে স্থগিতাদেশ চেয়ে তিনজন আইনজীবী আবেদন করেন বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে।  এদিন তার একটিও গ্রহণ করেননি বিচারপতি।  বিচারপতি সিন্হা বলেন, বাড়ি ভাঙার নির্দেশের ওপর কোনও স্থগিতাদেশ নয়। বাড়ি ভাঙার নির্দেশ সংক্রান্ত কোন মামলাই শুনব না। 

বুধবারও বেআইনি নির্মাণ সম্পর্কে কড়া অবস্থান নিল আদালত। এখন প্রশাসন বেআইনি নির্মাণ রুখতে আগামীতে কতটা সক্রিয় হয়, সেটাই দেখার। 

আরও পড়ুন : 

Arjun Singh Exclusive : বিজেপি-তৃণমূল বাপের বাড়ি-শ্বশুরবাড়ি? অর্জুনের ফুল-বদলের রহস্য জানত বিজেপি? এক্সক্লুসিভ অর্জুন সিংহ  

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget