এক্সপ্লোর

North 24 Parganas:গ্রেফতার অর্জুন সিংহের ভাই সঞ্জয় সিংহ, উত্তেজনা জগদ্দল থানার সামনে

Sanjay Singh Arrested:গ্রেফতার সাংসদ অর্জুন সিংহের ভাই সঞ্জয় সিংহ। শ্যামনগরের এক্সাইড ব্যাটারি কারখানায় ৫ দিন ধরে ২ শ্রমিক সংগঠনের বিবাদ চলছে।সেই ঘটনায় আগেই গ্রেফতার হয়েছেন ২জন। এবার সঞ্জয় সিংহকে গ্রেফতার করল পুলিশ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: গ্রেফতার (Arrest) সাংসদ অর্জুন সিংহের (Arjun Singh) ভাই সঞ্জয় সিংহ (Sanjay Singh)। শ্যামনগরের এক্সাইড ব্যাটারি কারখানায় ৫ দিন ধরে ২ শ্রমিক সংগঠনের বিবাদ চলছে। সেই ঘটনায় আগেই গ্রেফতার হয়েছেন ২জন। এবার এক সংগঠনের ওয়ার্কিং প্রেসিডেন্ট সঞ্জয় সিংহকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতারি ঘিরে উত্তেজনা তৈরি হয় জগদ্দল থানার সামনে। র‍্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে সঞ্জয় সিংহকে।

যা জানা গেল...
সূত্রের খবর, আজ নোয়াপাড়া থানার সঞ্জয় সিংহকে রাখা হয়েছে। গত কাল তাঁকে গ্রেফতার করে জগদ্দল থানার পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে,  শ্যামনগরের এক্সাইড ব্যাটারি কারখানায় যে গত কয়েক দিন ধরে যে অচলাবস্থা চলছে তাতে তৃণমূলেরই দুই সংগঠনের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে সঞ্জয় সিংহের নাম জড়িয়েছিল বলে খবর। ওই মামলাতেই গত কাল অর্জুনের ভাইকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, তৃণমূলের দুই শ্রমিক সংগঠনের অশান্তির জেরে বার বার ওই কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। পরিস্থিতিতেও বেশ উত্তেজনা রয়েছে। বিশাল পুলিশবাহিনী নামিয়ে অবস্থা নিয়ন্ত্রণে রাখতে হচ্ছে। সাংসদ অর্জুন সিংহ একটি প্রতিবাদ সভাও করেন। সব মিলিয়ে চাপানউতোর চলছিলই। তার পর গত কাল রাতে সঞ্জয়ের গ্রেফতারিতে তেতে ওঠে পরিস্থিতি। জগদ্দল থানার সামনে উত্তেজনা তৈরি হয়। আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে তাঁকে। প্রসঙ্গত, এর আগে দুর্নীতির অভিযোগে দলের একাধিক নেতার গ্রেফতারি ঘিরে সরব হয়েছিলেন অর্জুন সিংহ। 

দুর্নীতি প্রশ্নে সরব অর্জুন...
দুর্নীতির অভিযোগ, গ্রেফতারি নিয়ে সে বার অর্জুন সিংহ বলেন ‘মানুষ আমাদের খারাপ নজরে দেখছে। টাকার পাহাড় দেখা যাওয়ায় দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে’ । তিনি আরও বলেন, ‘ ২ জন চুরি করেছে, ৯৮ শতাংশের উপর প্রশ্নচিহ্ন লেগে গিয়েছে । তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূলে ফেরা দোর্দণ্ডপ্রতাপ নেতা বললেন, ‘মানুষ সব কিছুর উপর নজর রাখছে’। সঙ্গে সংযোজন, ' টাকার পাহাড় দেখিয়ে সারা বাংলায় দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।দু’জন চুরি করছে, আর ৯৮% তৃণমূলের ওপরে কিন্তু প্রশ্নচিহ্ন লেগে যাচ্ছে যে, এরা সব চোর। এই দু’জনকে চিহ্নিত করতে হবে। মানুষ কিন্তু সবটাই নজর রাখছে। এমনই কিছু মানুষের জন্য আমাদের অসুবিধা হচ্ছে। অনেকরকম প্রশ্ন ট্রেনে, বাসে শুনতে হচ্ছে।...মানুষ কিন্তু একটু আমাদের ওপরে খারাপ নজরে দেখছে। '

 

আরও পড়ুন:প্রধানমন্ত্রীর চরম দুঃখের দিন খুদে পড়ুয়ার চিঠি, উত্তর দিলেন মোদি, কী লিখলেন

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget