এক্সপ্লোর

শিয়ালদা-বনগাঁ শাখার গুমা ও অশোকনগর রোড স্টেশনের মাঝে রেললাইনে ধস

এদিন সকাল ৬টা থেকেই আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় সূত্রে খবর, গুমা ও অশোকনগর রোড স্টেশনের মাঝে বিদ্যাধরী খালের সেতুর কাছে রেললাইনে ধস নামে।

সমীরণ পাল, অশোকনগর: শিয়ালদা-বনগাঁ শাখার গুমা ও অশোকনগর রোড স্টেশনের মাঝে রেললাইনে ধস। এদিন সকাল ৬টা থেকেই আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় সূত্রে খবর, গুমা ও অশোকনগর রোড স্টেশনের মাঝে বিদ্যাধরী খালের সেতুর কাছে রেললাইনে ধস নামে। মেরামতির কাজ শুরু হওয়ায় আপ লাইনের ট্রেন ডাউন লাইন দিয়ে চলাচল করছে। ফলে ট্রেন চলাচলে বিলম্ব। শিয়ালদা-বনগাঁ শাখার আপ লাইনে ট্রেন চলাচল দ্রুত স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। 

এর আগে ফের মুর্শিদাবাদের জঙ্গিপুর ও ফরাক্কার মাঝে রেললাইনে ধস নেমেছিল কিছুদিন আগে।  প্রায় ৫০ মিটার এলাকাজুড়ে রেললাইনে ধস নামে। আজিমগঞ্জ-ফরাক্কা লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল যার জন্য়। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছিলেন যাত্রীরা। ঘুরপথে চালানো হচ্ছিল ট্রেন। গত ৩০ জুলাই, এই এলাকায় রেললাইনে ধস নেমেছিল। দ্রুত রেললাইনের মেরামতির কাজ  দ্রুত শুরু হবে বলে আশ্বাস মিলেছে রেল কর্তৃপক্ষের তরফে।  

এছাড়াও এর আগে দার্জিলিঙে সেবক রংপো রেল টানেলের কাজ চলার সময় বালুখোলাতে দুর্ঘটনা ঘটেছিল। উত্তরবঙ্গে বৃষ্টির জেরে ধস নেমেই যে বিপত্তি। নির্মাণকারী সংস্থা সূত্রে খবর, ২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত ৫ শ্রমিক। যার মধ্যে ২ জনের চোট গুরুতর। সূত্রের খবর, দুর্ঘটনার সময় কাজ করছিলেন মোট ৭ জন শ্রমিক। যে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে তাঁরা ঝাড়খণ্ডের বাসিন্দা। দুর্ঘটনার পর আপাতত টানেলের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, সে বিষয়ে খতিয়ে দেখা শুরু হয়েছে।

দক্ষিণবঙ্গের মতো না হলেও উত্তরবঙ্গেও ভালোরকমই বৃষ্টি চলছে। তার মাঝেই বালুখোলার কাছে সেবক রংপো রেল টানেল প্রকল্পের কাজ চলছিল। দীর্ঘদিন ধরেই টানেলের কাজ চলছে। গতকালের অতিবৃষ্টির জেরে মাটি আলগা হয়ে গিয়ে টানেলের মধ্যে ধস নামে বলেই মনে করা হচ্ছে। ধসের জেরে কাদা-পাথর মিশ্রণ হঠাৎ করে টানেলে ঢুকে পড়ে আটকে পড়েন সেখানে কর্মরত শ্রমিকরা। রাতে সেই সময় ৭ জন শ্রমিক কাজ করছিলেন। ঘটনার খবর পেয়েই স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের প্রাথমিক অনুমান, বুমার (বড় ড্রিলিং মেশিন) নিয়ে টানেলের উপরের অংশে কাজ করার সময়ই দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
TMC Leader Arrested: গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget