এক্সপ্লোর

North 24 Parganas:স্কুলের ল্যাবে অ্যামোনিয়া গ্য়াস লিক, অসুস্থ শিক্ষক এবং ১০ ছাত্রী

Taki School Laboratory:স্কুলের ল্যাবে অ্যামোনিয়া গ্যাস লিক করে অসুস্থ ১০। টাকির ঘটনা। অসুস্থদের মধ্যে শিক্ষক ও ১০ জন ছাত্রী রয়েছেন।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: স্কুলের ল্যাবে অ্যামোনিয়া গ্যাস লিক করে অসুস্থ ১০। টাকির ঘটনা। অসুস্থদের মধ্যে শিক্ষক ও ১০ জন ছাত্রী রয়েছেন। আপাতত যা খবর, তাতে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে কী ভাবে গ্যাস লিক করল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আর কী জানা গেল?
ঘটনার সময় ছাত্রীদের নিয়ে ল্যাবে কাজ করছিলেন শিক্ষক। হঠাৎই  অ্যামোনিয়া গ্যাস লিক করে বলে প্রাথমিক ভাবে উঠে এসেছে। অসুস্থ হয়ে পড়েন ১০ জন। বুঝতে পেরে দ্রুত ছুটে আসেন বাকি শিক্ষক ও ছাত্রীরা।  অসুস্থ অবস্থায় উদ্ধার করে তাঁদের টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দীর্ঘদিন এই ল্যাবরেটরি খোলা হয়নি। সেই কারণের সঙ্গে কোনও ভাবে এই ঘটনার যোগ রয়েছে কিনা, বোঝার চেষ্টা চলছে। এদিনের পর আতঙ্কিত হয়ে পড়ে স্কুলের অন্যান্য ছাত্রীরা। ছাত্রীদের অভিভাবকদের ডেকে পাঠানো হয় স্কুলে। তবে আশার কথা, অসুস্থ শিক্ষক ও ১০ জন ছাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। 

স্কুলে বিপর্যয়...
স্কুলে বিপর্যয়ের ঘটনা এই প্রথম নয়। কখনও ক্লাসরুম, কখনও পরীক্ষাগার, কখনও আবার দেওয়াল ভেঙে চাপা পড়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে স্কুলে। গত বছর নভেম্বরেই যেমন স্কুলের দেওয়াল এক ছাত্রের মৃত্যু হয়েছিল মালদায়। তার ঠিক পরের দিন স্কুলের দেওয়াল ভেঙেই ছাত্র-মৃত্যু ঘটে পুরুলিয়ায়। সেই দিন, অর্থাৎ ১১ নভেম্বর, মুর্শিদাবাদে স্কুলে সিলিং ফ্যান ভেঙে জখম হন ২ জন। পরে  পুরুলিয়ায় ফের স্কুলের ছাদ থেকে ভেঙে পড়ে চাঙড়। পড়ুয়াদের একাংশ অভিযোগ জানায়, দীর্ঘদিন ধরেই স্কুলের অবস্থা শোচনীয়। তাঁদের অভিভাবকদের বক্তব্য ছিল, 'আমরা অনেকদিন থকে বলছি। মেরামত করা হয়নি। আতঙ্কে আছি। পাশাপাশি তাঁদের আশঙ্কা, দেখেছি স্কুলের অবস্থা শোচনীয়। ভয় হচ্ছে, কীভাবে ছেলেমেয়েদের পাঠাব।'  সেই দিনের পর প্রশাসনকে দ্রুত স্কুল বিল্ডিং মেরামতির আর্জি জানান কর্তৃপক্ষ। পারাবেলিয়া কোলিয়ারি হাইস্কুলের টিচার ইন চার্জ সত্যপ্রিয় গুরু বলেন, 'এই মাসেই দায়িত্ব নিয়েছি। এসেই মেরামতের জন্য বিডিও-কে জানিয়েছি। দ্রুত মেরামত করা হোক।' আপাতত বারান্দার ওই রাস্তা বাঁশ দিয়ে ব্যারিকেড করে বন্ধ করে দেওয়া হয়েছে।' কিন্তু ঘটনা হল, স্কুলের মতো অত্য়ন্ত গুরুত্বপূর্ণ এক প্রতিষ্ঠানে নিরাপত্তার ব্যবস্থা কি আগে থেকে জোরাল করা সম্ভব নয়? কেন একের পর এক দুর্ঘটনার পরই টনক নড়ে কর্তৃপক্ষের? প্রশ্ন ছিল, আছেও। 

আরও পড়ুন:'বাংলায় ৬ লক্ষ পদ লোপ,২ কোটি বেকারের আর্তনাদ শোনা যাচ্ছে', রাজ্যকে নিশানা শুভেন্দুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget