এক্সপ্লোর

TMC Infighting:জমিতে দলীয় পতাকা লাগানোর প্রতিবাদে তৃণমূল কর্মীকে পিটিয়ে মারায় অভিযুক্ত দলেরই কর্মীরা, চাঞ্চল্য বসিরহাটে

North 24 Parganas:ফের প্রকাশ্যে তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্ব', এবার ঘটনা বসিরহাট শহরের চরপাড়ায়। অভিযোগ, জমিতে দলীয় পতাকা লাগানোর প্রতিবাদে তৃণমূল কর্মীকে পিটিয়ে মেরেছেন  দলেরই কর্মীরাই।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের প্রকাশ্যে তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্ব' (TMC Infighting), এবার ঘটনা বসিরহাট (Basirhat) শহরের চরপাড়ায়। অভিযোগ, জমিতে দলীয় পতাকা লাগানোর প্রতিবাদে তৃণমূল কর্মীকে (TMC Worker Death) পিটিয়ে মেরেছেন  দলেরই কর্মীরাই। মৃত তৃণমূল কর্মীর নাম সিরাজুল। দলীয় যোগের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর।

কী জানা গেল?
মৃতের পরিবারের দাবি, পতাকা লাগানোর প্রতিবাদ করায় লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়েছিল সিরাজুলকে। তার পর, গত কাল অর্থাৎ সোমবার রাতে মধ্যমগ্রামের নার্সিংহোমে মারা যান তিনি। ঘটনাটি ঘটেছে বসিরহাট পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে। যদিও পুলিশের দাবি, জমি নিয়ে বিবাদের জেরে যা ঘটার ঘটেছে। দলীয় যোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলরও। প্রসঙ্গত, অতীতেও শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের একাধিক ইঙ্গিত মিলেছে। পঞ্চায়েত ভোটের আগেই যেমন উত্তর ২৪ পরগনার কামারহাটি পুর এলাকার আড়িয়াদহে গুলিচালনার ঘটনায় এক যুব তৃণমূল নেতা আক্রান্ত হয়েছিলেন। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বাঁচলেও তাঁকে রাস্তায় ফেলে রড দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছিল অরিত্র ঘোষ নামে ওই যুব তৃণমূল নেতাকে। প্রথম দিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই গুলি চলেছে বলে ইঙ্গিত করেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তবে পরে সেই অবস্থান থেকে ১৮০ ডিগ্রি সরে গিয়েছিলেন তিনি। 
শুধু তাই নয়। পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের পরও এই ধরনের ঘটনার অভিযোগ ওঠে। সে বার বিজয় মিছিল ঘিরে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে প্রাণ যায় এক প্রৌঢ়ার। ছেলেকে বাঁচাতে গিয়েছিলেন তিনি, এমনই শোনা যায়। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে জয়ের পর তৃণমূলের আবির ছোড়া নিয়ে বচসা বেধেছিল। সেখানে আদি ও নব্য তৃণমূলের মধ্যে সংঘর্ষের অভিযোগ বাধে। ছেলেকে বাঁচাতে গেলে ধাক্কা দেওয়া হয় মাকে, প্রাথমিক ভাবে এমনই দাবি পরিবারের। পড়ে গিয়ে মারা গিয়েছিলেন অলকা রুইদাস। ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মী পঞ্চানন রুইদাস ও তাঁর অনুগামীরা। পরে শোনা যায়, অলকার দুই ছেলে, প্রশান্ত ও শ্রীকান্ত রুইদাস, দু'জনেই ওই এলাকায় নতুন তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। অন্য দিকে, যাঁরা মারধর করেছেন বলে অভিযোগ, তাঁরা বহু আগে থেকে তৃণমূল করতেন বলে জানান প্রশান্ত ও শ্রীকান্ত। তবে স্থানীয় বিধায়ক দিলীপ মণ্ডল  আদি-নব্য বিভাজনের কথা মানেননি। বরং তাঁর ধারণা ছিল, এর নেপথ্যে পারিবারিক গণ্ডগোল থাকতে পারে।

 

আরও পড়ুন:তরুণীর হাত-পা বাঁধা অর্ধদগ্ধ দেহ উদ্ধার ঘিরে তুমুল আলোড়ন স্বরূপনগরে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget