এক্সপ্লোর

Titagarh Update: 'টিটাগড়ে স্কুলে বিস্ফোরণের ঘটনায় আমরা লজ্জিত' মন্তব্য তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর

North 24 Parganas Update: ক্লাস চলাকালীন টিটাগড়ের স্কুলে বিস্ফোরণ। স্কুলে তখন হাজির ছিল প্রায় ৮০০ পড়ুয়া। শনিবারের এই ঘটনা নাড়িয়ে দেয় রাজ্যবাসীকে।

সমীরণ পাল, টিটাগড়: টিটাগড়ে (Titagarh) স্কুলে বিস্ফোরণ, ঘটনাস্থল পরিদর্শন করলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ( Raj Chakraborty)। 'টিটাগড়ে স্কুলে বিস্ফোরণের ঘটনায় আমরা লজ্জিত। গত এক-দেড় বছরে এরকম ঘটনা ঘটেনি, এটা লজ্জার।' বিস্ফোরণস্থল পরিদর্শনের পর মন্তব্য ব্যারাকপুরের তৃণমূল বিধায়কের (TMC MLA)। 

টিটাগড়ে স্কুলে বিস্ফোরণ: স্কুল, কথায় বলে ‘সেকেন্ড হোম’। সন্তানকে যেখানে পাঠিয়ে নিশ্চিন্ত হন মা-বাবারা। সেই স্কুলেই ক্লাস চলাকালীন বোমা বিস্ফোরণ। উত্তর ২৪ পরগনার টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাইস্কুলে বিস্ফোরণের জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায়। ঘড়ির কাঁটায় বেলা প্রায় পৌনে ১২টা। স্কুলে তখন সেকেন্ড পিরিয়ড চলছে। হাজির প্রায় ৮০০ পড়ুয়া। আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে বিল্ডিং। হুড়মুড় করে বেরিয়ে আসে পড়ুয়া ও শিক্ষকরা। বাইরে তখন ধোঁয়ায় ঢেকে গেছে চারদিক। দৌড়ে ছাদে যেতেই দেখা যায়, তাজা বোমার দাগ, ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোমার সুতলি, স্প্লিন্টার। জানা গিয়েছে, টিটাগড় সাউথ স্টেশন রোডে ফ্রি ইন্ডিয়া হাইস্কুল লাগোয়া বহুতলের ছাদ থেকে ছোড়া হয়েছিল বোমা । আতঙ্কিত বহুতলের বাসিন্দারা। ছাদে তালা লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। পাশাপাশি, নিজেদের নিরাপত্তা নিয়েও চিন্তিত টিটাগড় সাউথ স্টেশন রোডের বাসিন্দারা । 

NIA তদন্তের দাবি জানিয়ে, ইতিমধ্যেই অমিত শাহ’কে চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবার, NIA তদন্তের দাবি তুলল জাতীয় শিশু সুরক্ষা কমিশনও। চলতি সপ্তাহের বুধবার, টিটাগড়ের ফ্রি ইন্ডিয়া হাইস্কুলে যায়, জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল। ছাদের সিঁড়ির কাছে, যেখানে বিস্ফোরণ হয়, সেই এলাকা খুঁটিয়ে দেখে। প্রতিনিধিরা কথা বলেন, স্কুলের শিক্ষক ও পড়ুয়াদের সঙ্গে। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো বলেন, “ রিপোর্ট বানিয়ে সরকারকে দেব। দুই সরকারকেই দেব। ৭দিনের মধ্যে। ১০-১২ দিন পরও জানা গেল না, কেন স্কুলে হামলা? তাই আমরা NIA তদন্ত চাইছি।'' এদিকে  টিটাগড়ে সরকারি স্কুলের ছাদে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ৪ জন। ধৃতদের মধ্যে তিনজনই স্কুলের প্রাক্তনী। ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া জানিয়েছেন, অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ১০টি তাজা বোমা । প্রাক্তনীদের সঙ্গে বর্তমান পড়ুয়াদের গন্ডগোলের জেরেই স্কুলে হামলা বলে দাবি পুলিশের । 

আরও পড়ুন: Medical College: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ঘেরাও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget